Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

আন্তর্জাতিক ডেস্ক ইন্দোনেশিয়ায় আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ আগ্নেয় ছাই। ছাইয়ের মেঘ সমুদ্রপৃষ্ঠ থেকে ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার ফুট (প্রায় ৬ থেকে ১৫ কিলোমিটার) উচ্চতা পর্যন্ত উঠেছে। এতে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিরাপত্তার কারণে দেশটির আটটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রী দুডি পুরওয়াগান্ধি জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ ছিল। এর মধ্যে রাজধানী জাকার্তার প্রধান বিমানবন্দর সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিটি জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝামাঝি এলাকায় অবস্থিত। শুক্রবার গভীর রাতে আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করলে বিপুল পরিমাণ ছাই ও ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। পরে সেই ছাই…

Read More

কূটনৈতিক প্রতিবেদক ঢাকা রোহিঙ্গা সংকট যত দীর্ঘায়িত হবে, বাংলাদেশের মানবিক ও নিরাপত্তাঝুঁকি তত বাড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শুধু মানবিক সহায়তার মাধ্যমে এ সংকটের সমাধান সম্ভব নয়; রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য কার্যকর পথ তৈরি করতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষগুলোকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। রোববার রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট: নতুন চ্যালেঞ্জ ও টেকসই কৌশল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)। মানবিক সংকটের পাশাপাশি নিরাপত্তা উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক…

Read More

নিজস্ব প্রতিবেদক বান্দরবান বান্দরবান সদর হাসপাতালে ছয় বছর আগে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছিল আইসিইউর (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভিন্ন সরঞ্জাম। কিন্তু অবকাঠামো, জনবল ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-সুবিধার সংকটে এখনো চালু হয়নি আইসিইউ সেবা। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা এসব সরঞ্জামের একটি অংশের মেয়াদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে। হাসপাতালের তৃতীয় তলার একটি সংরক্ষণকক্ষে তিনটি ভেন্টিলেটর, ছয়টি হাই ফ্লো নাজাল ক্যানুলা, রোগীর মনিটর, এজিবি (ABG) মেশিনসহ আইসিইউর বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে। এগুলো ২০২১ ও ২০২২ সালে দুই দফায় হাসপাতালে পাঠানো হয়েছিল। সরঞ্জামগুলোর কার্যকারিতা বর্তমানে কেমন, তা নিশ্চিতভাবে জানেন না সংশ্লিষ্টরা। জনবল ও অবকাঠামোর অভাবে চালু হয়নি ICU করোনাভাইরাসের সংক্রমণ শুরুর সময় ২০২০ সালে…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষের বার্ষিক বৈঠকে আলোচনা হবে। আগামীকাল মঙ্গলবার ঢাকায় শুরু হতে যাওয়া দুই দিনের আন্তসরকার রেলওয়ে বৈঠকে (IGRM) বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে বাংলাদেশ। রেলওয়ে সূত্র জানিয়েছে, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই তিনটি আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায়ের অনুমোদনের ওপর নির্ভর করবে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। নতুন রাজশাহী-কলকাতা ট্রেনের প্রস্তাব বন্ধ ট্রেনগুলো চালুর পাশাপাশি বাংলাদেশ রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব…

Read More

নিরপেক্ষ প্রতিবেদক এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষাপ্রতিষ্ঠানের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশের জন্য বড় ধরনের অন্তরায় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ কারণে এমপিওভুক্ত শিক্ষকদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতে ইসলামীর দাবিতে সায় দেয়নি কমিশন। রোববার (৬ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ অবস্থানের কথা জানান। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যক্ষ রাজনৈতিক সংশ্লিষ্টতা শিক্ষার স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এতে শিক্ষকদের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়ার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা থাকে। তাই শিক্ষাঙ্গনের গঠনমূলক ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে কমিশন এ বিষয়ে তাদের অবস্থান পরিবর্তনের সুযোগ দেখছে না। সম্প্রতি জামায়াতে ইসলামীর…

Read More

জবি প্রতিনিধি রাজধানীর পুরান ঢাকার কলতাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে মেস থেকে র‍্যাবের পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করলে ওই শিক্ষার্থীকে না নিয়েই সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যান। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কলতাবাজারের জনসন রোডের ৫৩/৪ বি এলাকার একটি ছাত্রী মেসে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের ভাষ্য, সকালে কয়েকজন ব্যক্তি মেসে গিয়ে নিজেদের র‍্যাবের সদস্য পরিচয় দেন। তারা একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে এসেছেন বলে জানান। একপর্যায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বর্ষা খাতুনকে একটি র‍্যাবের গাড়িতে তোলা হয়। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রক্টরিয়াল টিম…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান। গ্রেফতার অমিমুল হাসান সাদ পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে। র‌্যাব-১১-এর তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগ। কিশোরী…

Read More

রিপোর্টার রাজধানীর উত্তরার পৃথক দুটি হোটেল থেকে একদিনে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের পরিচয় লি শিংচিয়াং (প্রায় ৪০) হিসেবে জানা গেছে। অপর ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা পশ্চিম থানার আওতাধীন সেক্টর-৩-এর বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেড এবং সেক্টর-৪-এর হোটেল মেরিনো থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বেঙ্গল হোটেলের ৯০৫ নম্বর কক্ষে লি শিংচিয়াংকে মেঝেতে পড়ে থাকতে দেখেন একই হোটেলের অন্য কক্ষে থাকা তিন চীনা নাগরিক। তাঁরা বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশকে…

Read More

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের রাউজানে ইটবোঝাই দ্রুতগতির ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাউজান সদর এলাকার জলিলনগর অংশে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম রাউজানের বিনাজুরী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি ওই ইউনিয়নের উত্তর লেলাঙ্গারা গ্রামের আনজু মিয়া সারাংয়ের ছেলে। তিনি একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তাঁর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। যেভাবে দুর্ঘটনা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, অফিস থেকে বের হয়ে নুরুল ইসলাম সড়ক পার হচ্ছিলেন। এ সময়…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা রাজধানীর ধানমন্ডিতে স্বর্ণ বিক্রির কথা বলে এক ব্যক্তিকে ডেকে এনে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত তিন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন অতীতে র‍্যাবেও কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। পুলিশ জানায়, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডি মডেল থানার ১২ নম্বর সড়কে ডিঙ্গি রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুট করে ৮…

Read More