Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে চীনের পোশাক রপ্তানি বড় ধরনের কমে যাওয়ায় বাংলাদেশের অবস্থান আরও শক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর তথ্য অনুযায়ী, জানুয়ারি-জুলাই সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে ৪৬৬ কোটি ডলারের। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ রপ্তানি কমেছে ৬ দশমিক ৫০ শতাংশ। শুধু জুলাই মাসে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১০ দশমিক ৭৩ শতাংশ। তারপরও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান চীনের ওপরে রয়েছে। জানুয়ারি-জুলাই সময়ে চীনের পোশাক রপ্তানি কমেছে ৩৪ দশমিক ২১ শতাংশ, দাঁড়িয়েছে ৪৫৫ কোটি ডলারে। যুক্তরাষ্ট্রের বাজারে…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম নগরের খুলশী-আমবাগান এলাকায় নিজ বাসা থেকে মো. মোশিন (৫২), যিনি ‘মৌসুমি হিজড়া’ নামে পরিচিত, তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় হিজড়া সম্প্রদায়ের একটি অংশের ‘গুরু মা’ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা জানাজানি হয়। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, সকালে কয়েকজন হিজড়া ব্যক্তি মৌসুমির বাসায় গিয়ে দরজায় নক করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তাঁরা বাসায় প্রবেশ করে বিছানার ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ…

Read More

নিজস্ব প্রতিবেদক জ্বালানি ও গ্যাসসংকটের কথা বলে বিরোধী দলগুলো কীভাবে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শামা ওবায়েদ বলেন, “আপনারা ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। এই গাড়িগুলো পানিতে চলে, নাকি তেলে?” তিনি বিরোধী দলগুলোর প্রতি লংমার্চের পরিবর্তে সংসদে গিয়ে নিজেদের দাবি তুলে ধরার আহ্বান জানান। শামা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজন হলে বিএনপি সরকারের নেতৃত্বেই তা বাস্তবায়ন করা হবে। জ্বালানি খাত নিয়ে দুই সরকারের সমালোচনা অনুষ্ঠানে জ্বালানি খাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে…

Read More

সিলেট প্রতিনিধি সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠদান শুরু হয়েছে ১৭ বছর আগে। কিন্তু এখনো কলেজ শাখার জন্য কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ফলে বিদ্যালয় শাখার শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কলেজের পাঠদান চালিয়ে নেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটি ২০০৫ সালে কলেজে রূপান্তরিত হলেও কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৯ সালে। দীর্ঘ সময় পার হলেও কলেজ শাখায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পৃথক পদ সৃষ্টি বা নিয়োগ দেওয়া হয়নি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা বলেন, কলেজ পর্যায়ে শিক্ষক না থাকায় পাঠদানে কিছুটা সমস্যা হচ্ছে। তবে মাধ্যমিক পর্যায়ের অনার্স-মাস্টার্সধারী সংশ্লিষ্ট শিক্ষকদের দিয়ে কলেজের ক্লাস নেওয়া হচ্ছে। ১৭ বছরেও…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে রওনা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোয় পুতিনের সঙ্গে তাঁদের প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনা আলোচনা হয়েছে। রোববার কিয়েভে পৌঁছে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে তাঁরা একই ধরনের বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তবে মস্কোর বৈঠকে ঠিক কী কী বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার গতি বাড়ানোর প্রেক্ষাপটে আগামী কয়েক সপ্তাহের…

Read More

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ঢেলে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে আগুন ছড়িয়ে আশপাশের আরও ১০টি ঘর পুড়ে গেছে। এতে মোট ১১টি বসতঘর আগুনে পুড়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোহেল (৪০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজারসংলগ্ন আশরাফ ব্যাপারীবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য, সোহেলের ঘর থেকেই আগুনের সূত্রপাত। অভিযোগ রয়েছে, তিনি নিজের ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশের একের পর এক বসতঘরে আগুন ধরে যায়। আগুনে ঘরগুলোর আসবাবপত্র, কাপড়, নগদ টাকা ও…

Read More

নিজস্ব প্রতিবেদক ঢাকা জরুরি প্রয়োজনের সময় বিদ্যুৎ, গ্যাস, পানি, মোবাইল রিচার্জসহ বিভিন্ন বিল ও নির্ধারিত ফি পরিশোধে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত তাৎক্ষণিক ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামে এ সুবিধা ব্যাংকের অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, এই ঋণের টাকা গ্রাহকের হাতে নগদ হিসেবে দেওয়া হবে না। নির্দিষ্ট বিল বা সেবার বিপরীতে সরাসরি সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, জরুরি প্রয়োজনে গ্রাহকের সাময়িক অর্থসংকট মোকাবিলা এবং দেশে ডিজিটাল লেনদেন বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে ব্যাংকগুলো ছয় মাস এ কার্যক্রম…

Read More

নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় গুলিতে শুভ দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে সিটি হকার্স মার্কেটের পেছনের একটি গলিতে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রাত প্রায় ১টার দিকে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে শুভর মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুভর মাথা ও বুকে গুলির আঘাত ছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মরদেহের পাশ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত শুভর বিরুদ্ধে মাদকসংক্রান্ত অন্তত পাঁচটি…

Read More

নিজস্ব প্রতিবেদক রাজধানীর শনির আখড়া ও দারুস সালাম এলাকায় পৃথক ঘটনায় এক ব্যবসায়ী ও এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে অল্প সময়ের ব্যবধানে এ দুটি ঘটনা ঘটে। শনির আখড়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম আসলাম খান (৩৮)। রাত ৮টার দিকে জিয়া স্মরণী রোডের একটি ক্রোকারিজের দোকানের ভেতরে তাঁকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। কদমতলী থানার তদন্ত কর্মকর্তা সাজিব কুমার বড়ই জানান, এ ঘটনায় একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আসলামের চাচাতো ভাই মিরাজ খান বলেন, আসলাম দোকানের ভেতরে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে আসলামের…

Read More

নিজস্ব প্রতিবেদক জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, দেশে আবারও ফ্যাসিবাদী প্রবণতার পদধ্বনি শোনা যাচ্ছে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন শফিকুর রহমান। তিনি বলেন, “এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করেছে। আমরা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে, তাদের ১৫ বছর অপেক্ষা করতে হবে না। আমরা কারও ভয়ভীতি সহ্য করব না। যেখানে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।” শফিকুর রহমান…

Read More