- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ কীটনাশক পান করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম কয়েক দিন আগে সৌদি আরবে যান। এরপর শুক্রবার রাতে সরফত আলী তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান। রাতের কোনো…
নিজস্ব প্রতিবেদক দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেও পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) রপ্তানি আয় ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৫–২৬ অর্থবছরে এই ইপিজেড থেকে ২৮৯ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি বেড়েছে ৩১ দশমিক ০৭ মিলিয়ন ডলার, যা ১২ শতাংশের বেশি। পাবনার পাকশীতে অবস্থিত ঈশ্বরদী ইপিজেড উত্তর ও পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তৈরি পোশাকের পাশাপাশি এখানে তাঁবু ও ক্যাম্পিং সরঞ্জাম, উইগ, ব্যাটারি, শিল্পকারখানায় ব্যবহৃত গ্লাভস, বুলেটপ্রুফ জ্যাকেট, কেমিক্যাল, অটোমোবাইল যন্ত্রাংশ, টেক্সটাইল, সুতা ও রাবারজাত পণ্য তৈরি হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পণ্যের এই বৈচিত্র্য ইপিজেডটির রপ্তানি সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে। ঈশ্বরদী ইপিজেডের ব্যবস্থাপক…
আন্তর্জাতিক ডেস্ক সাইবার নিরাপত্তা পরীক্ষার সময় গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি তিনটি বাস্তব প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়েছিল বলে জানিয়েছে গুগল। এ ঘটনার পর এআই ব্যবহার করে সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার এএফপিকে এ তথ্য জানান গুগলের নিরাপত্তা প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিদার অ্যাডকিনস। এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ঘটনাটি প্রকাশ করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ঘটনাগুলো মে মাসে ঘটেছিল এবং গুগল বিষয়টি জানতে পারে জুলাইয়ে। অ্যাডকিনস জানান, নিয়মিত একটি পরীক্ষার সময় জেমিনি অনলাইনে বিভিন্ন তথ্য খুঁজে নেয়। এরপর পরীক্ষার অংশ হিসেবে চিহ্নিত কিছু ওয়েবসাইটে প্রবেশের প্রয়োজনীয় তথ্য অনুমান…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে ডিএমপি। ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাঈম মেহেদী জানান, গুলশানে অনুষ্ঠিত ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ১১ সেপ্টেম্বর গুলশান-১ এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে এবং মিছিলটি ছত্রভঙ্গ করে। ওই ঘটনার…
নিজস্ব প্রতিবেদক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হলেও শুরু থেকেই পুরো বর্ধিত বেতন ও ভাতা পাওয়া যাচ্ছে না। নতুন কাঠামো ধাপে ধাপে কার্যকর হবে। একই সঙ্গে বর্তমানে চালু থাকা ‘বিশেষ সুবিধা’ও বাতিল করা হয়েছে। অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতনের পুরো অংশ একসঙ্গে দেওয়া হবে না। প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৫০ শতাংশ প্রথম ধাপে কার্যকর হবে। পরবর্তী ধাপে বাকি অংশ যুক্ত হবে এবং ১ জুলাই ২০২৭ থেকে পূর্ণ বর্ধিত মূল বেতন কার্যকর…
নিজস্ব প্রতিবেদক বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে বিশেষ জাতীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক পাবেন নগদ ১ লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র। বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। এ বছর দিবসটি উদ্যাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ‘বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে। নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে একযোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব থাকবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওপর। শিক্ষকদের সম্মান জানানোই মূল লক্ষ্য নীতিমালায় বিশ্ব শিক্ষক দিবস পালনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনেসকো…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি পর্যালোচনার বিষয়ে ভারত জানিয়েছে, নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছে নয়াদিল্লি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। বাংলাদেশ ভারতের সঙ্গে করা চুক্তিগুলো পর্যালোচনা করছে—এমন সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারত কিছু প্রতিবেদন দেখেছে, তবে ঢাকার কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি। জয়সওয়াল বলেন, বাংলাদেশ এসব চুক্তি পর্যালোচনা বা পরিবর্তনের সিদ্ধান্ত নিলে ভারতের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর…
নিজস্ব প্রতিবেদক পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দল বিভিন্নভাবে অসহযোগিতা করে আসছে। তাঁর দাবি, এই রাজনৈতিক বিরোধিতার কারণেই কেউ কেউ আগামী ডিসেম্বরে আসতে চায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানী বলেন, সরকার শপথ নেওয়ার দিন থেকেই বিরোধী দল সহযোগিতা না করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করছে। তাঁর ভাষ্য, বিরোধী দল লংমার্চের মতো কর্মসূচি না নিলে কেউ কেউ বর্তমান সুযোগ তৈরি করতে পারত না।…
নিজস্ব প্রতিবেদক দেশের জ্বালানি সরবরাহ বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন ১ কোটি ২৫ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোহিলপুর এলাকায় অবস্থিত তিতাস-২৮ কূপটির খননকাজ শুরু হয়েছিল গত বছরের ১৫ ডিসেম্বর। একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত কূপটি খনন করে। পরে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়। পরীক্ষামূলকভাবে গত ১৯ জুন কূপটি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। তখন থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকার…
স্পোর্টস ডেস্ক অকল্যান্ডে একটি প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে তাঁর ডান কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। তবে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত নয়। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণের পর ফেরার সময় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা রয়েছে। এর আগে রাচিনের চোটের কারণে ভারতের বিপক্ষে তাঁর খেলা নিয়ে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
