- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
রাজনৈতিক প্রতিবেদক সরকার দাবি না মানলে ১১ দলীয় জোটের আট দফা দাবি এক দফায় পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, আট দফা দাবি প্রয়োজনে আরও বাড়তে পারে। পরে পরিস্থিতির প্রয়োজনে তা এক দফায় পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাঁর ভাষ্য, এক দফার দাবিতে পরিণত হলে পরিস্থিতি গুরুতর হয়ে উঠবে। তিনি সরকারকে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবিগুলো বিবেচনার আহ্বান জানান। তিনি আরও বলেন, কর্মসূচিটি কোনো একক দলের দাবি আদায়ের জন্য নয়, জনগণের দাবিকে সামনে রেখেই আন্দোলন…
নিজস্ব প্রতিবেদক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার বিএনপির সরকার নয়, এটি শেখ হাসিনার সরকারের মতোই চলছে। একই সঙ্গে দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ করা হচ্ছে বলেও জানান তিনি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অলি আহমেদ। অলি আহমেদ বলেন, বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর দাবি, ক্ষমতা থেকে সরে গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান…
নিজস্ব প্রতিবেদক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার চলতি বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল মনে করেন, বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে হাইকোর্টে মামলার চাপ আরও কমানো সম্ভব। অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পর থেকেই আদালতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছেন। তাঁর মতে, আদালতে বিচারিক শৃঙ্খলা নিশ্চিত হলে অপ্রয়োজনীয় রিট মামলা কমবে এবং মানুষ দ্রুত বিচার পাওয়ার সুযোগ পাবে। সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্টে বিচারাধীন রিট মামলার সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৯৬০টি। জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে…
স্পোর্টস ডেস্ক ইতালির সাবেক ফরোয়ার্ড ও ইন্টার মিলানের কিংবদন্তি ফুটবলার সান্দ্রো মাজ্জোলা ৮৩ বছর বয়সে মারা গেছেন। শনিবার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইন্টার মিলান। ক্লাবটির হয়ে পুরো ১৭ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ার কাটিয়েছেন তিনি। ইন্টার মিলানের হয়ে ৫৬৫ ম্যাচে ১৫৮ গোল করেছেন মাজ্জোলা। তাঁর সময়ে ক্লাবটি চারটি সিরি ‘আ’ শিরোপা ও দুটি ইউরোপিয়ান কাপ জেতে। ১৯৬৪ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩–১ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। পরের বছরও ইন্টারকে ইউরোপসেরার শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইন্টার তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে মাজ্জোলাকে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার হিসেবে স্মরণ করেছে। ক্লাবটির ভাষ্য, শৈশবেই ইন্টারে যোগ দেওয়া মাজ্জোলা…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউস থেকে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প ওই তিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তাঁর প্রশাসন ও প্রেসিডেন্টকে নিয়ে ‘ভুয়া খবর’ এবং মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগ করেন। তিনি আরও ইঙ্গিত দেন, ভবিষ্যতে অন্য সংবাদমাধ্যমের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সিদ্ধান্তটি কোনো একটি নির্দিষ্ট প্রতিবেদনের কারণে নয়; বরং কয়েক বছর ধরে প্রকাশিত প্রতিবেদনগুলোর ধারাবাহিকতার ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি হোয়াইট হাউসকে জনগণের বাড়ি উল্লেখ করে বলেন, এসব সংবাদমাধ্যমকে…
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তাদের বাবা সারাফাত আলী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার সকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের লাইফ কেয়ার মেডিকেল সার্ভিসেস থেকে শিশু তিনটির মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো—মাওয়া আক্তার (১০), তামিম মিয়া (৭) ও শামীম মিয়া (২)। তারা তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী রাজনিলাইন গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে কোনো একসময় সারাফাত আলী তাঁর তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে প্রতিবেশী ও স্বজনেরা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে বাদাঘাট…
নিজস্ব প্রতিবেদক ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছর ১৯ মার্চ বি ইউনিট, ২০ মার্চ সি ও ডি ইউনিট এবং ২৭ মার্চ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ভার্চ্যুয়াল বৈঠকে এসব তারিখ নির্ধারণ করা হয়। ভর্তি আবেদনসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম হেমায়েত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের উপস্থিতিতে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এখন…
মাহুয়া রউফ, গবেষক, লেখক ও জিওট্যুরিস্ট সমুদ্রপথে যাত্রা করতে একসময় মানুষ সমুদ্রের দেবতা পোসেইডনের অনুমতির কথা ভাবত। তবে অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে ভানুয়াতু যাওয়ায় সেই ঝুঁকি নিতে হয়নি। প্রায় তিন ঘণ্টার বিমানযাত্রার পর পৌঁছাই দেশটির রাজধানী ও বৃহত্তম শহর পোর্ট ভিলায়। বিমানবন্দর থেকে বের হয়েই দেশটির জীবনযাত্রার খরচের বিষয়টি চোখে পড়ে। ট্যাক্সিভাড়া থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম—সবকিছুই বেশ বেশি মনে হয়েছে। রাস্তার দুই পাশে মানুষের বসতি কম, যানবাহনও সীমিত। স্থানীয়ভাবে ১১ আসনের ছোট মাইক্রোবাসকে ‘বাস’ বলা হয়। ভানুয়াতু ৮৩টি দ্বীপের একটি দ্বীপদেশ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটির জনসংখ্যা প্রায় তিন লাখ। ছোট দেশ হলেও ভাষার বৈচিত্র্য অত্যন্ত বেশি। এখানে…
আন্তর্জাতিক ডেস্ক উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আর্নব’, যে নামটি দিয়েছে বাংলাদেশ। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উত্তর আন্দামান সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এরপর সিস্টেমটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৩–৪ দিনের মধ্যে দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে। ইতোমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর পল্লবী ও রূপনগরের ক্যাম্প ও বস্তি এলাকায় বিদ্যুৎ-সংযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের অনিয়ম ও লেনদেন বন্ধে প্রতিটি ঘরে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একই সঙ্গে পানির সংকট সমাধানে বিভিন্ন এলাকায় গভীর নলকূপ ও পানির পাম্প স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সাংবাদিক কলোনির তালাত ক্যাম্পে পানি সরবরাহের বিভিন্ন অবকাঠামো এবং বিদ্যুৎ-সংযোগসংক্রান্ত কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক। এ সময় তিনটি গভীর নলকূপ ও পানির পাম্প, ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
