Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

স্পোর্টস ডেস্ক আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন লিওনেল স্কালোনি। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে। এই সিরিজেই লিওনেল মেসিকে বিদায় জানানোর সম্ভাবনা রয়েছে। আর্জেন্টিনার দায়িত্বে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানাননি স্কালোনি। তবে তিনি বলেছেন, “আমরা চেষ্টা করব, থাকি বা না থাকি—সেটিই গুরুত্বপূর্ণ নয়।” ২০২৬ সালের শেষ পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির থাকা নিশ্চিত। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (AFA) তাঁকে অন্তত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখতে আগ্রহী। তবে স্কালোনি নিজে এখনো ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির দলে বেশ কয়েকজন নতুন মুখকে সুযোগ দিয়েছেন স্কালোনি। তরুণদের সুযোগ দেওয়ার বিষয়ে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সবাইকে ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তদন্তে আরও কিছু আলামত পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে অপ্রতিমকে দাফন…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা রাজধানীর শাহবাগ, হাজারীবাগ ও মৌচাক এলাকায় শনিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শাহবাগে তিন নেতার মাজারের কাছে এবং হাজারীবাগের একটি ফলের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এসব ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, ঘটনাগুলোর তদন্ত চলছে। বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি স্থানে মোট ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কাফরুল থানার সামনে একটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়া হয়। একই রাতে যাত্রাবাড়ী মোড়ে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামের…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এর মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন। এর আগে তাঁর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ১৯৯৩ সালের ১ অক্টোবর প্রথমবার সাধারণ পরিষদে বক্তব্য দেন। পরবর্তী সময়ে ১৯৯৫, ২০০২ ও ২০০৫ সালেও তিনি জাতিসংঘের বিভিন্ন অধিবেশনে বক্তব্য দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ২৪ সেপ্টেম্বর…

Read More

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে নিযুক্ত বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে ‘টু প্লাস টু’ (2+2) প্রক্রিয়া চালুর বিষয়টিও তুলে ধরেন হুমায়ুন কবির। বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তাঁর তিন বছর নয় মাসের দায়িত্ব পালনের সময়কে সম্মানের বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।…

Read More

নিজস্ব প্রতিবেদক হজ ২০২৭-এর নিবন্ধনের সময় শেষ হতে আর মাত্র চার দিন বাকি। আগামী ২৪ সেপ্টেম্বর নিবন্ধনের শেষ তারিখ। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না। গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়। ধর্ম মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি অনুযায়ী, হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করতে হবে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৮৩ জন হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন। এবার বাংলাদেশ থেকে হজ পালনের কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন। ফলে এখনো বড়সংখ্যক হজযাত্রীর নিবন্ধন…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা সংবিধান সংশোধন-সংক্রান্ত জাতীয় সংসদের বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জোটের পক্ষ থেকে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ এবং সংবিধান সংস্কার ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরা হবে। জোটের নেতাদের বক্তব্য, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে; সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন বর্তমান প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই ১১ দলীয় জোটের সংশ্লিষ্ট দলগুলো বিশেষ…

Read More

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। তাদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের সানন্দা এলাকার…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আজ রোববার মতবিনিময়ে বসছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে বেলা আড়াইটায় কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দল ও জোটগুলোর কাছ থেকে সংবিধান সংশোধন বিষয়ে মতামত নেওয়া হবে। বিশেষ কমিটির পক্ষ থেকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি/সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের দুইজন প্রতিনিধিকে এতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। তবে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের সঙ্গে থাকা কয়েকটি দল বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত…

Read More

রাজধানীর বাউনিয়াবাধ সি-ব্লকের লাইন নম্বর ১ এলাকায় নিজ বাসা থেকে নিঝুম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত নিঝুমের পিতার নাম নুরু মিয়া। কিছু সময় আগে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিঝুম আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

Read More