Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল টাঙ্গাইলে সুরমান রেজা নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের দারুণ এলাকায় একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত সুরমান রেজা ঘারিন্দা ইউনিয়নের ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি ঘারিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ইউপি সদস্য থাকার পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। নিহতের ভাই হালিম রেজা জানান, কী কারণে বা কারা সুরমানকে হত্যা করেছে, সে বিষয়ে তারা কিছু জানেন না। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ না নেওয়া শিক্ষার্থীদের ৫০০ রুপি জরিমানার হুঁশিয়ারি দেওয়া হয়েছে—এমন একটি নোটিশ ঘিরে ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) জম্মুতে বিতর্ক তৈরি হয়েছে। মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আইআইএম জম্মুতে ‘দীপক লাইটিং সেরেমনি’ আয়োজন করা হয়েছিল। প্রকাশিত নোটিশে অনুষ্ঠানে উপস্থিতি বাধ্যতামূলক উল্লেখ করে অনুপস্থিত শিক্ষার্থীদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক কারণ না দেখাতে পারলে ৫০০ রুপি জরিমানার কথাও উল্লেখ ছিল। বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা সাইয়দ নাসির হুসাইন প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্‌যাপনের মতো অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি…

Read More

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছে ইরান। রোববার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ অবস্থান জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। গালিবাফ বলেন, ইরানের শর্তগুলো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছে। ইরানের বৈধ অধিকার স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের আগের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলার বা আগের অবস্থায় আলোচনায় ফেরার সুযোগ নেই। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। সাম্প্রতিক সংঘাতের কারণে এ পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। ১৮ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, ওই দিন মাত্র চারটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছিল, যা আগের ১০ দিনের…

Read More

কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সকালে মোবাইল ফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য দোয়া করেন। শফিকুর রহমান অপ্রতিমের মৃত্যুর প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে লালমাই পাহাড়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঢাকা জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রোববার ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। পরোয়ানা জারি হওয়া অপর তিনজন হলেন নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন। তাদের ২২ অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এ মামলায় আরও তিন আসামি—সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন এবং…

Read More

বিশেষ প্রতিবেদক, ঢাকা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি। রোববার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির দ্বিতীয় বৈঠকে এ মতবিনিময় শুরু হয়। জুলাই সনদে স্বাক্ষরকারী ২৬টি দল ও জোটের প্রতিনিধিদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন। এ ছাড়া গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরাও অংশ নেন। অন্যদিকে জামায়াতে ইসলামী,…

Read More

নিজস্ব প্রতিবেদক দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সংশোধিত বিধানে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে ক্রয়চুক্তির প্রশাসন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রক্রিয়া আধুনিকায়নের প্রস্তাব রয়েছে। টেকসই সরকারি ক্রয়ব্যবস্থা জোরদারে পণ্য, কাজ ও ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত ‘রেটেড ক্রাইটেরিয়া’ পদ্ধতির সঙ্গে…

Read More

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালীর সদর উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তাঁর ২৩ বছর বয়সী মেয়েও রয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের ধালুগাজী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। নিহতরা হলেন গলাচিপা উপজেলার গোলবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৪০), একই উপজেলার আমখোলা ইউনিয়নের চরানী বাউরিয়া গ্রামের শিল্পী রানি (৪০), তাঁর মেয়ে বিথি রানি (২৩) এবং অটোরিকশাচালক আবদুল কাইয়ুম পেয়াদা (৫০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ইমরান…

Read More

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর বিকেলে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্জাগরণ, আইনের শাসন ও জবাবদিহি, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থা সংস্কারের বিষয় গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়ে ২৫ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার কথা রয়েছে। সফরে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল থাকবে। এ দলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর…

Read More

বিনোদন ডেস্ক মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে নতুন হরর সিনেমা ‘Resident Evil’। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে নির্মিত সিনেমাটি প্রিভিউ স্ক্রিনিং থেকে আয় করেছে ৮ দশমিক ৮ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা। এটি ‘Resident Evil’ ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বোচ্চ প্রিভিউ আয়। একই সঙ্গে সিনেমাটি পরিচালক জ্যাক ক্রিগারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিংয়ের সম্ভাবনা তৈরি করেছে। ‘Weapons’ সিনেমার সাফল্যের পর নতুন ‘Resident Evil’ পরিচালনা করেছেন জ্যাক ক্রিগার। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহান্তে সিনেমাটি ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইতিবাচক দর্শক ও সমালোচকদের প্রতিক্রিয়া পাওয়া গেলে আয় ৬০ মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে…

Read More