- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
আইটি ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সচেতন হতে পারে কি না—এই প্রশ্ন ঘিরে আলোচনা দিন দিন বাড়ছে। একাডেমিক গবেষণা থেকে শুরু করে সংবাদমাধ্যমের বিশ্লেষণ এবং এআই বটের নিজেদের কথোপকথনেও এখন বিষয়টি উঠে আসছে। এআই যত বেশি সক্ষম ও মানুষের মতো হয়ে উঠছে এবং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যত বেশি যুক্ত হচ্ছে, ততই প্রশ্নটি সামনে আসছে—একদিন কি এআইও সচেতন সত্তায় পরিণত হতে পারে? এ বিষয়ে মানুষের মতভেদও স্পষ্ট। কেউ মনে করেন, ভবিষ্যতের এআই সচেতন হতে পারে এবং তার অনুভূতি ও অভিজ্ঞতার নৈতিক মূল্য থাকতে পারে। আবার কেউ মনে করেন, যন্ত্রের পক্ষে মানুষের মতো চেতনাসম্পন্ন হওয়া সম্ভব নয়। এক গবেষণায় অংশ নেওয়া…
প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তাঁকে এ নোটিশ দেওয়া হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিশে সাজ্জাদ হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে। যে পোস্টের পর শোকজ রোববার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন সাজ্জাদ হোসেন।…
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পে একটি খাল প্রশস্ত করতে পাশাপাশি থাকা দুটি ১০ তলা ভবন অপসারণের সিদ্ধান্ত হয়েছে। ভবন দুটির আয়তন কাছাকাছি হলেও স্থাপনার মূল্যায়নে বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। একটি ভবনের স্থাপনা মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮ কোটি ৮০ লাখ টাকা, অন্যটির ৯ কোটি ৬৭ লাখ টাকা। অর্থাৎ দুই ভবনের মূল্যায়নের ব্যবধান ৯ কোটি ১৩ লাখ টাকার বেশি। কাতালগঞ্জ আবাসিক এলাকায় হিজড়া খাল প্রশস্ত করতে কনকচাঁপা ও বাদশা নূরী নামে দুটি ভবন অপসারণ করতে হচ্ছে। ভবন দুটির স্থাপনা মূল্য নির্ধারণ করেছে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ। মূল্যায়নে এত বড় পার্থক্য নিয়ে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। বিষয়টি পুনর্মূল্যায়নের জন্য গণপূর্ত…
আন্তর্জাতিক ডেস্ক বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবন কুমার তুলসিদাস বাদে। তিনি বলেছেন, ভারতীয় হাইকমিশন বর্তমানে প্রতিদিন বিপুলসংখ্যক ভিসা দিচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। পরে এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেন ভারতের উপহাইকমিশনার। বাণিজ্য বাড়াতে B2B টাস্কফোর্সের প্রস্তাব পবন কুমার বাদে বাংলাদেশ ও…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। রোববার (২০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কর্মকর্তাদের নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) পদে পদায়ন করা হয়েছে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খানকেও ডিএমপির উপকমিশনার পদে বদলি করা হয়েছে। এ ছাড়া পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে…
নিজস্ব প্রতিবেদক, ঢাকা জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সরকারের অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সেখানে তিনি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম বক্তব্য। জাতিসংঘের এবারের অধিবেশন নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। পররাষ্ট্রসচিব বলেন, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নতুন সরকারের যাত্রা, ভবিষ্যৎ ভাবনা ও অগ্রাধিকার তুলে ধরার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং…
বিনোদন ডেস্ক জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রসির নির্মিত স্প্যানিশ সিনেমা ‘লা বোলা নেগ্রা’ ৫১তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (TIFF)-এর পিপলস চয়েস অ্যাওয়ার্ড জিতেছে। রোববার উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কার জয়ের মাধ্যমে সিনেমাটি আসন্ন অস্কারকে সামনে রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি আলোচনায় এসেছে। ‘লা বোলা নেগ্রা’ সিনেমায় তিন প্রজন্মের কয়েকজন পুরুষের জীবন, আকাঙ্ক্ষা, যন্ত্রণা ও ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি অস্কারের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগের জন্য স্পেনের আনুষ্ঠানিক জমা দেওয়া চলচ্চিত্র। আগামী ১৬ অক্টোবর নেটফ্লিক্সের মাধ্যমে সিনেমাটির মুক্তির কথা রয়েছে। রানারআপ দুই সিনেমা টিফের এবারের পিপলস চয়েস অ্যাওয়ার্ডে প্রথম রানারআপ হয়েছে পিটার ফ্যারেলির ‘আই প্লে রকি’ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে…
খেলা ডেস্ক এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে ৩৯–৩৫ পয়েন্টে হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করেছে বাংলাদেশ। সোমবার (২১ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অনুষ্ঠিত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় পায় লাল-সবুজের দল। প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্ট সংগ্রহ করে, দক্ষিণ কোরিয়া পায় ১৬ পয়েন্ট। মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও লড়াই ছিল সমানে সমান। বাংলাদেশ আরও ২২ পয়েন্ট যোগ করে, আর দক্ষিণ কোরিয়া পায় ১৯। শেষ পর্যন্ত ৩৯–৩৫ ব্যবধানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। চীনা তাইপের বিপক্ষে পরের ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়ের পর একই দিন আবারও মাঠে নামবে বাংলাদেশ। দিনের পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চীনা তাইপে।…
আন্তর্জাতিক ডেস্ক হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি হরমুজ প্রণালির আকাশসীমায় শনাক্ত করার পর আইআরজিসির মহাকাশ বাহিনীর নতুন প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়। MQ-1 আবার কেন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে MQ-1 ড্রোনের ব্যবহার কমিয়ে আরও উন্নত MQ-9 ড্রোনের দিকে চলে যায়। তবে ইরানের দাবি, বিপুলসংখ্যক…
অর্থনীতি ডেস্ক দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা নির্ধারণ করেছে। নতুন এ দাম ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। ফলে সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের বাজারে এই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম নতুন মূল্য অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
