- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে সুপারভাইজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম ও বিভাগ পদ: সুপারভাইজার বিভাগ: পেস্ট কন্ট্রোল (ফ্যাক্টরি অ্যাডমিন) পদসংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: ফুলটাইম কর্মস্থল: ঢাকা, ধামরাই যোগ্যতা আবেদনকারীর কৃষিতে ডিপ্লোমা থাকতে হবে। পাশাপাশি পোকামাকড়ের আচরণ শনাক্তকরণ, দমন প্রক্রিয়া এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। প্রার্থীর সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ নিয়োগে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ২৬ থেকে ৩৫ বছর। বেতন ও সুযোগ-সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা…
দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দার জনপ্রিয় এই জুটি বাস্তব জীবনেও একসঙ্গে পথচলা শুরু করার পর এবার আবারও বড়পর্দায় ফিরছেন। তাদের নতুন সিনেমা ‘রানাবালি’ মুক্তিকে ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। সিনেমাটি মুক্তির আগে রাশমিকা ও বিজয়ের মিষ্টি কথোপকথনও সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। সম্প্রতি রাশমিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ শেয়ার করেন। সেখানে বিজয়কে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, তাকে নিজের করে পাওয়ার পরও তার প্রতি ক্রাশ খাওয়া বন্ধ করতে পারেননি তিনি। রাশমিকার ভাষায়, ‘সে পুরোপুরি আমার—এটা ভাবতেই অবাক লাগে। তবু তার…
স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সি গেমার ক্যাথ বোয়ি টুইচে সবচেয়ে বয়স্ক নারী ‘ফোর্টনাইট’ স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। অনলাইনে ‘গ্রাম্পিগ্রান৪৮’ নামে পরিচিত ক্যাথ প্রায় নয় বছর ধরে নিয়মিত নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করে আসছেন। ফোর্টনাইটের সঙ্গে ক্যাথের পরিচয় হয় তার ১৭ বছর বয়সি নাতির মাধ্যমে। শুরুতে গেমটির প্রতি খুব একটা আগ্রহী না হলেও ধীরে ধীরে তিনি এতে আসক্ত হয়ে পড়েন। বয়সকে বাধা না মেনে নিয়মিত খেলতে খেলতে একপর্যায়ে তৈরি করেন নিজের আলাদা পরিচিতি। ক্যাথ জানান, শুরুতে তার নাতিও বিশ্বাস করতে পারেনি যে তার দাদি এত ভালোভাবে গেম খেলতে পারবেন। নাতির মন্তব্যই তাকে আরও উৎসাহিত করে। তিনি বলেন, ‘ও বলেছিল, কেউ…
এশিয়ান গেমসে মাত্র ১১ বছর বয়সেই সোনার পদক জিতে চমক সৃষ্টি করেছেন জাপানের ইউকি কুরিহারা। ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ই-স্পোর্টসের ‘পুইও পুইও চ্যাম্পিয়নস’ ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কাং দং-শিনকে ১০-২ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জেতেন তিনি। ফাইনালে শুরুটা অবশ্য ইউকির পক্ষে ভালো ছিল না। প্রথম ম্যাচে ০-১ পিছিয়ে পড়ার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি এবং শেষ পর্যন্ত ১০-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন। এর আগে সেমিফাইনালে থাইল্যান্ডের ২৮ বছর বয়সী তানারাক ওয়ংকিটকুনকে ১০-১ ব্যবধানে হারিয়েছিলেন ইউকি। প্রতিযোগিতায় নিজের চেয়ে কয়েক গুণ বেশি বয়সী খেলোয়াড়দেরও হারিয়ে নজর কেড়েছেন এই জাপানি স্কুলশিক্ষার্থী। তাকে এশিয়ান গেমসের অন্যতম কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তিনি জাপানের…
রাশিয়া ও ইউক্রেনের পালটাপালটি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শনিবার দুই দেশের কর্তৃপক্ষের দেওয়া তথ্যের বরাতে এ খবর জানিয়েছে এএফপি। ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক এলাকায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। কিয়েভেও হামলায় কয়েকজন আহত হয়েছেন। এর আগের দিন রাজধানীতে রুশ হামলায় সাতজন নিহত হন। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকায়ও হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। খেরসন অঞ্চলে মস্কো-সমর্থিত কর্মকর্তা ভ্লাদিমির সালদো দাবি করেছেন, ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের…
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ ঘটনাটির নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই ঘটনায় সালমান মুক্তাদিরের বক্তব্যের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবিদুল ইসলাম খান আবিদ বলেন, সালমান মুক্তাদির জুলাইয়ের আন্দোলনের সহযোদ্ধা। স্টুডিওতে হামলার ঘটনায় তিনি লজ্জিত উল্লেখ করে দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ইসিবি…
অর্থনীতি ডেস্ক দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানোর পর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। বাজুস শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে। ওইদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে আজ রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ এই দামেই স্বর্ণ বিক্রি হবে। বিভিন্ন মানের স্বর্ণের নতুন দাম বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি— ২২ ক্যারেট: ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা ২১ ক্যারেট: ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা ১৮ ক্যারেট: ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা সনাতন…
অনলাইন ডেস্ক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ভেরিফিকেশনের পর বাদ দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. যুবাঈর মুহাম্মদ এহসান বলেন, বাদ পড়া প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। পরে ভেরিফিকেশনের নামে তাদের বাদ দেওয়া হলে এর সুনির্দিষ্ট কারণ ও আইনগত ভিত্তি প্রকাশ করা উচিত। ইউটিএল নেতারা বলেন, ভেরিফিকেশন কোনোভাবেই রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত বিশ্বাস বা সরকারের সঙ্গে মতপার্থক্যের ভিত্তিতে কাউকে হয়রানি বা চাকরি থেকে বঞ্চিত করার মাধ্যম হওয়া উচিত নয়। নির্দিষ্ট অপরাধ বা…
আন্তর্জাতিক ডেস্ক সন্ত্রাসবাদের প্রভাবে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে পাকিস্তানকে শীর্ষে রেখেছে গ্লোবাল টেররিজম ইনডেক্স-২০২৬। এ পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সাবেক মার্কিন দূত হুসেইন হাক্কানি বলেছেন, উগ্রপন্থী গোষ্ঠীগুলোর প্রতি পাকিস্তানের দীর্ঘদিনের নীতির ফল এখন দেশটিকেই ভোগ করতে হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাকিস্তানের শীর্ষে থাকার একটি গ্রাফিক শেয়ার করে হাক্কানি লেখেন, ‘বাড়ির পেছনে সাপ পুষলে একদিন সেই সাপের ছোবল বাড়ির মানুষকেও খেতে হয়।’ তিনি বলেন, পাকিস্তান প্রায় পাঁচ দশক আগে উগ্রপন্থী জিহাদি গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়া শুরু করেছিল। এখন সন্ত্রাসী হামলার শিকার দেশগুলোর তালিকায় পাকিস্তান শীর্ষে রয়েছে। এক বছরে নিহত ১ হাজার ১৩৯ ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত সূচক অনুযায়ী, ২০২৫…
নিজস্ব প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অর্থ আত্মসাতের অভিযোগে তোফায়েল আলম টিটু (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। পিবিআই সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা টিটু ফেসবুক ও মেসেঞ্জারে নিজেকে নারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে ইমোসহ অন্যান্য যোগাযোগমাধ্যমে নারীর কণ্ঠ নকল করে ভুক্তভোগীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেন। প্রায় ৭ লাখ টাকা নেওয়ার অভিযোগ পিবিআই জানায়, এক ভুক্তভোগীর করা সিআর মামলার তদন্তে নেমে বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়। তদন্তে অভিযোগ পাওয়া যায়, শাহাদাত…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
