Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হলে পুলিশ কর্মকর্তাদের পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে পুলিশ সদস্যদের আরও জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এ বছর বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেয়েছেন মোট ৯৮ জন পুলিশ কর্মকর্তা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত প্রতিটি পুলিশ কর্মকর্তাকে জনগণ পুলিশের কাছে কী প্রত্যাশা করে, তা বুঝতে হবে। জনগণ ‘রাজা-বাদশাহ’ নয়, জনবান্ধব পুলিশ দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তিনি সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে…

Read More

কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দলকে একটি সমন্বিত প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে। রোববার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত নেতাদের সঙ্গে সাত দলের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ঐক্যের উদ্যোগে যুক্ত সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। বৈঠকে প্রস্তাবিত রাজনৈতিক ঐক্যের কাঠামো নিয়ে আলোচনা হয়।…

Read More

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। দুই দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমে হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।…

Read More

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) ১০০ বছর বয়সে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (IJN) তাঁর মৃত্যু হয়। তাঁর ছেলে মোখজানি মাহাথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সিতি হাসমাহ শুধু সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন না; চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতেও তাঁর দীর্ঘ ও উল্লেখযোগ্য ভূমিকা ছিল। তিনি মালয়েশিয়ার প্রাথমিক পর্যায়ের নারী চিকিৎসকদের একজন ছিলেন এবং মাতৃ ও শিশুসেবা, টিকাদান, গ্রামীণ নারীর উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম ও প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বৃদ্ধিসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে কাজ করেছেন। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনার সময় সিঙ্গাপুরে মাহাথির মোহাম্মদের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং…

Read More

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬টি বিভাগ ও ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ৩৭টি পদে নিয়োগের কথা বলা হয়েছে। এসব পদে নিয়োগে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চারুকলা ইনস্টিটিউটে ৫টি সহকারী অধ্যাপক এবং প্রিন্টমেকিং, শিল্পকলার ইতিহাস ও ভাস্কর্য বিষয়ে ৩টি প্রভাষক পদ রয়েছে। এ ছাড়া নাট্যকলা বিভাগে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২টি, ইতিহাস বিভাগে ৩টি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ২টি এবং হিসাববিজ্ঞান বিভাগে ২টি প্রভাষক পদ রয়েছে। ব্যবস্থাপনা বিভাগে ৩টি, অর্থনীতি বিভাগে ২টি, সমাজবিজ্ঞান বিভাগে ১টি, লোকপ্রশাসন বিভাগে ১টি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২টি পদ রয়েছে। নৃবিজ্ঞান বিভাগে ১টি,…

Read More

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন কত মানুষ আক্রান্ত হচ্ছেন, সেই প্রশ্নও সামনে আসছে। স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) নিয়মিত বুলেটিনে নতুন রোগী, হাসপাতালে ভর্তি, সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়া এবং মৃত্যুর তথ্য প্রকাশ করছে। তবে এসব পরিসংখ্যান কি দেশে ডেঙ্গুতে আক্রান্ত সব মানুষের প্রকৃত সংখ্যা তুলে ধরে? স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জন এবং মৃতের সংখ্যা ২২৫। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংখ্যা…

Read More

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারের ওপরে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দামও বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার ১ দশমিক ৩২ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে WTI অপরিশোধিত তেলের দাম ৭০ সেন্ট বা দশমিক ৭৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে ওঠে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে তেলের দামে নতুন করে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে। ইরানের সঙ্গে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি প্রস্তাব প্রত্যাখ্যানের পর পরিস্থিতি…

Read More

রাজশাহী ও নাটোরের ২৩টি পৌরসভার কোনোটিরই নিজস্ব ময়লা ফেলার নির্ধারিত ভাগাড় নেই। ফলে সড়কের পাশে, নদী-খাল, ফাঁকা জায়গা ও জনবসতির আশপাশে যত্রতত্র পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষণ ও জনভোগান্তি বাড়ছে। ২৩টি পৌরসভার মধ্যে শুধু রাজশাহীর কাটাখালী পৌরসভার বর্জ্য রাজশাহী সিটি করপোরেশনের নির্ধারিত ডাম্পিং স্টেশনে ফেলা হয়। বাকি ২২টি পৌরসভার বর্জ্য বিভিন্ন অনির্ধারিত স্থানে ফেলা হচ্ছে। রাজশাহীর পুঠিয়া পৌরসভার বর্জ্য আগে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ফেলা হতো। পরে সেখানে গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্যত্র বর্জ্য ফেলা শুরু হয়। বর্তমানে পৌরসভার বর্জ্য মুসাখান নদীতে ফেলার অভিযোগ রয়েছে। এতে নদীটি দখল ও দূষণের কারণে অস্তিত্বসংকটে পড়েছে বলে স্থানীয়রা জানান। কানাইপাড়া এলাকার…

Read More

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া-শ্রীপুর এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে হঠাৎ ধস নেমেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাঁধে ফাটল দেখা দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই একটি বড় অংশ নদীতে ধসে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পরে প্রায় ১৫০ ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রাথমিক হিসাব অনুযায়ী, ধসে যাওয়া অংশের দৈর্ঘ্য ৬০ থেকে ৭০ ফুট। বাঁধ ধসের খবর ছড়িয়ে পড়লে শত শত স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন। পাউবোর লোকজন আসার অপেক্ষা না করে তারা কোদাল, ঝুড়ি, বালুর বস্তা ও জিওব্যাগ নিয়ে স্বেচ্ছাশ্রমে ভাঙন ঠেকানোর চেষ্টা শুরু করেন। স্থানীয়দের আশঙ্কা, জোয়ারের পর ভাটার সময় পানির স্রোতে…

Read More

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ের পদচারী-সেতুতে দোকান বসায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সেতুতে ওঠানামার সিঁড়ি, সিঁড়ির আশপাশ এবং সেতুর ওপর চলাচলের জায়গাজুড়েই বিভিন্ন পণ্যের দোকান বসেছে। সেতুর ওপর দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। ফলে সরু পথ দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। শুধু সেতুর ওপর নয়, সিঁড়ির গোড়াতেও রয়েছে একাধিক দোকান। এ ছাড়া সেতুর নিচের ফুটপাতেও সারি সারি দোকান বসেছে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যস্ত মুরাদপুর মোড়ে বাড়ছে জনদুর্ভোগ। স্থানীয়দের ভাষ্য, পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য নির্মিত পদচারী-সেতুতে এভাবে দোকান বসায় সেতুটির মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। পথচারীদের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সেতু…

Read More