চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬টি বিভাগ ও ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ৩৭টি পদে নিয়োগের কথা বলা হয়েছে। এসব পদে নিয়োগে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, চারুকলা ইনস্টিটিউটে ৫টি সহকারী অধ্যাপক এবং প্রিন্টমেকিং, শিল্পকলার ইতিহাস ও ভাস্কর্য বিষয়ে ৩টি প্রভাষক পদ রয়েছে।
এ ছাড়া নাট্যকলা বিভাগে ২টি, আধুনিক ভাষা ইনস্টিটিউটে ২টি, ইতিহাস বিভাগে ৩টি, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ২টি এবং হিসাববিজ্ঞান বিভাগে ২টি প্রভাষক পদ রয়েছে।
ব্যবস্থাপনা বিভাগে ৩টি, অর্থনীতি বিভাগে ২টি, সমাজবিজ্ঞান বিভাগে ১টি, লোকপ্রশাসন বিভাগে ১টি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২টি পদ রয়েছে।
নৃবিজ্ঞান বিভাগে ১টি, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে ২টি, উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২টি, উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৪টি এবং প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগে ১টি প্রভাষক পদ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদ ষষ্ঠ গ্রেড এবং প্রভাষক পদ নবম গ্রেডে। নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে নির্ধারিত ফরমের ছয় সেট জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড থেকে আবেদন ফরম ডাউনলোড করা যাবে।
আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।
বিস্তারিত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক শর্ত ও অন্যান্য তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

