- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
পাকিস্তানের জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবি, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আয়েশা গিলামানা’ নামে পরিচিত ছিলেন, গুলিতে নিহত হয়েছেন। ১৪ আগস্ট পাকিস্তানের ট্যাক্সিলার কাছে এ ঘটনা ঘটে। তাঁর পরিবারের করা অভিযোগ অনুযায়ী, গাড়িতে ভাই-বোনদের সঙ্গে যাওয়ার সময় দুই অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেল থেকে গুলি চালায়। পরিবারের দাবি, শামসো বিবির সামাজিক যোগাযোগমাধ্যমে ১৩ লাখের বেশি অনুসারী ছিল। তিনি প্রায় তিন থেকে চার বছর ধরে টিকটকে কনটেন্ট তৈরি করছিলেন। তাঁর ভাই রহমতুল্লাহ জানান, মৃত্যুর আগে তাঁর অ্যাকাউন্টে ৩ কোটির বেশি লাইক জমা হয়েছিল। পরে পরিবারের পক্ষ থেকে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। ফোন পাওয়ার পর বাড়ি থেকে বের হন পুলিশে দায়ের করা অভিযোগে শামসো…
‘পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন হয় না’ মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা পালিয়ে যায়, তারা আর দেশে ফিরতে পারে না। শেখ হাসিনার সঙ্গে বিশ্বের অন্য কোনো ফ্যাসিস্টের তুলনাও চলে না বলে মন্তব্য করেন তিনি। রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেট হলে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। রিজভী বলেন, মুসোলিনি কিংবা হিটলারের সঙ্গেও শেখ হাসিনার তুলনা চলে না। তাঁর দাবি, মুসোলিনি ও হিটলারের অন্তত নিজস্ব দেশপ্রেম ছিল এবং…
হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কঠোর জবাব দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে নিয়ে এমন মন্তব্য করা বড় ভুল। প্রয়োজন হলে ইরানের প্রতিরোধকারী যোদ্ধারা ট্রাম্পের ‘পা ভেঙে দেবে’। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-এর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে ‘বিপজ্জনক রসিকতা’ হিসেবে আখ্যায়িত করেছেন হাতামি। তিনি বলেন, “ইরানকে নিয়ে এমন রসিকতা করা বড় ভুল। কারণ এটি ইরান। এই দেশে এমন যোদ্ধা রয়েছে, যারা প্রয়োজনে আপনার পা ভেঙে দেবে।” হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করার হুমকি দেন।…
মাছ চাষিদের খুব শিগগির ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের মোট ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে দেশের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। এর মধ্যে প্রায় ১৬ লাখ নারী রয়েছেন। তিনি বলেন, পরিকল্পিত ও…
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ একে অপরের দেশকে কীভাবে মূল্যায়ন করেন, তা নিয়ে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জরিপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষের পারস্পরিক দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তনের চিত্র উঠে এসেছে। পিউ রিসার্চের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ৫১ শতাংশ মানুষ ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ভারতের বিষয়ে ৪২ শতাংশ বাংলাদেশি ইতিবাচক মনোভাব জানিয়েছেন। অর্থাৎ, ভারতের প্রতি নেতিবাচক মনোভাব পোষণকারীর হার ইতিবাচক মনোভাবের চেয়ে বেশি। বাংলাদেশের মানুষের ভারত-সম্পর্কিত দৃষ্টিভঙ্গিতে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পরিবর্তনও দেখা গেছে। আগের জরিপের তুলনায় ভারতের প্রতি বাংলাদেশের মানুষের ইতিবাচক মনোভাব ১৫ শতাংশ কমেছে। একই সময়ে ভারত সম্পর্কে কোনো মতামত নেই—এমন মানুষের হারও কমেছে।…
রাশিয়ার ভেতরে চলতি বছরের অন্যতম বড় আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ সামরিক বাহিনীর দাবি, এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। এই হামলায় দেশটিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মস্কো অঞ্চলের বিভিন্ন এলাকাতেও ব্যাপক সংখ্যক ড্রোন পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ইউক্রেন হামলার মাত্রা বাড়িয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জ্বালানি শোধনাগার, সামরিক গুদাম ও বিভিন্ন শিল্পকারখানা। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, মস্কোর আকাশসীমায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও…
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। ক্যারিয়ারের শুরু থেকেই একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। গান নির্বাচনের ক্ষেত্রে নিজের কিছু নীতিও অনুসরণ করতেন এই শিল্পী। বিশেষ করে গানে অশ্লীলতা এড়িয়ে চলার বিষয়ে তিনি ছিলেন বেশ কঠোর। তবে প্রভাবশালী মহলের চাপে কয়েকবার সেই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নব্বইয়ের দশকের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন কুমার শানু। তিনি বলেন, তার একটি নীতি ছিল—গানে অশ্লীলতা আনবেন না। কিন্তু কয়েকবার তাকে সেই নীতি ভাঙতে হয়েছিল। কারণ, প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে এতটাই চাপ ছিল যে তিনি আশঙ্কা করেছিলেন, গান না গাইলে ভবিষ্যতে…
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য (এমপি) আয়নুল হকের ওপর হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে রায়গঞ্জ থানায় মামলাটি করেন স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান রোববার সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে গ্রেপ্তারে যেন সমস্যা না হয়, সে কারণে মামলায় থাকা আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় এমপি…
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কি না, এ নিয়ে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমেও চলতি সপ্তাহে তাঁর ভারত সফরের সম্ভাবনা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের অতিরিক্ত পররাষ্ট্রসচিব এ কে এম শহীদুল। রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি ওসমান হাদিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতকদের প্রত্যর্পণের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। এ কে এম শহীদুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির জন্য নয়াদিল্লিকে বার্তা দিয়েছে ঢাকা। তিনি…
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট টেবিলে বড় প্রভাব পড়েছে। বাংলাদেশের এই জয় ভারতের ওপরও চাপ বাড়িয়েছে। ফলে চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ভারতের পথ এখন আরও কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশের কাছে প্রথমবার টেস্ট হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ৯টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৭৭ দশমিক ৭৮। দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে। চারটি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৭৫। ছয়টি টেস্ট খেলে ৭২ দশমিক ২২ পয়েন্ট শতাংশ নিয়ে নিউজিল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে। বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর বাংলাদেশের পয়েন্ট শতাংশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাঁচটি টেস্ট খেলে বাংলাদেশের বর্তমান পয়েন্ট শতাংশ…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
