- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
বাংলাদেশে দীর্ঘদিনের জুলাই-জুন অর্থবছরের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছর থেকে দেশের অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ। আর পরিবর্তনের মধ্যবর্তী সময় হিসেবে ২০২৭-২৮ অর্থবছর হবে মাত্র ৯ মাসের। ১৭ আগস্ট ২০২৬ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অর্থ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই-আগস্টে দেশে বর্ষা বেশি হওয়ায় বছরের শুরুতেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করলে নির্মাণকাজ ব্যাহত হয়। এতে প্রকল্প বাস্তবায়নে সময় বাড়ে, কাজের মান নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে এবং সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ে। নতুন এপ্রিল-মার্চ অর্থবছর চালু হলে বর্ষা শুরুর আগেই উন্নয়নকাজের বড় একটি অংশ শেষ…
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করার আশ্বাস দিয়েছে। এডিবির দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াং বলেছেন, বাংলাদেশকে একটি উৎপাদনশীল, বিনিয়োগনির্ভর ও দুর্যোগসহনশীল অর্থনীতি গড়ে তুলতে এডিবি কাজ অব্যাহত রাখবে। এর মাধ্যমে দেশের সব অঞ্চলের মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্য রয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইংমিং ইয়াং এসব কথা বলেন। তিনি ৯ থেকে ১৩ আগস্ট বাংলাদেশ সফর করেন। সফরকালে তিনি সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এডিবির নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি (CPS), গুরুত্বপূর্ণ সংস্কার ও…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। সৌদি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণপত্র হস্তান্তর সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকের এক পর্যায়ে সৌদি ক্রাউন…
দেশে চলমান গ্যাস সংকট আগামী কয়েক দিনের মধ্যে অনেকাংশে কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। শনিবার (১৭ আগস্ট) ঢাকা-১৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মহাখালীর ওয়্যারলেস টিঅ্যান্ডটি মাঠে দুস্থ ও অসুস্থ মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকার মানুষ বিদ্যুৎ ও গ্যাস সংকটে ভুগছেন। বিশেষ করে মহানগর, শহর, উপজেলা ও জেলা শহরগুলোতে এ সংকটের প্রভাব পড়েছে। সিএনজি ও এলপিজিসহ বিভিন্ন ধরনের গ্যাসের ক্ষেত্রেও সংকট দেখা…
সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম ১৮০ দিনে বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ, সংস্কার কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন ও বিদ্যমান সীমাবদ্ধতার চিত্র তুলে ধরে একটি ই-বুক প্রকাশ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। প্রকাশনাটিতে সরকারের অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন খাতের উল্লেখযোগ্য অর্জনের পাশাপাশি নেওয়া বিভিন্ন উদ্যোগ, সংস্কার কার্যক্রম এবং বাস্তবায়নের ক্ষেত্রে থাকা সীমাবদ্ধতাগুলোও তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রম সম্পর্কে একটি সামগ্রিক ও তথ্যনির্ভর চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, ই-বুকটিতে সরকারের প্রথম ১৮০ দিনের উল্লেখযোগ্য উদ্যোগ, সংস্কার ও অর্জনের তথ্যভিত্তিক বিবরণ উপস্থাপন করা হয়েছে। জনগণের মধ্যে সরকারের…
রংপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলার পয়েন্টে সারের জন্য কৃষকদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে। পর্যাপ্ত সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকেরা। তাঁদের দাবি, আমন মৌসুমে সারের চাহিদা বেড়েছে। তাই ডিলারনির্ভর সরবরাহের পাশাপাশি খোলা বাজারে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা হলে কৃষকেরা তাঁদের প্রয়োজন অনুযায়ী সার কিনতে পারবেন। সোমবার (১৭ আগস্ট) রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের মিলেরপাড় এলাকার মেসার্স আর অ্যান্ড আর ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্রে গিয়ে শত শত কৃষকের ভিড় ও দীর্ঘক্ষণ অপেক্ষার চিত্র দেখা যায়। সার না পেয়ে অনেক কৃষককে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। মঠুকপুর এলাকার কৃষক রাজা মিয়া বলেন, ‘তিন দিন আগে আইডি কার্ড জমা দিয়ে…
চট্টগ্রামসহ দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। সোমবার (১৭ আগস্ট) সকালে প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পশ্চিমবঙ্গ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির ফলে এসব বিভাগের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতারও…
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, তা বাংলাদেশ জানে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে ভারত সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ সরকার। তাঁকে দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে এর আগে ২০২৪…
বেলজিয়ামের পূর্বাঞ্চলের হাই ফেনস এলাকায় শুক্রবার থেকে শুরু হওয়া ভয়াবহ দাবানলে ইতোমধ্যে প্রায় ৩ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় দাবানল বলে জানা গেছে। দাবানলের আগুন দ্রুত জার্মান সীমান্তের দিকে এগিয়ে যাওয়ায় ওই এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় বায়ুদূষণের আশঙ্কা তৈরি হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে বেলজিয়ামের পাশাপাশি জার্মানি ও লুক্সেমবার্গের দমকলকর্মীরাও কাজ করছেন। উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে বেলজিয়ামের সেনাবাহিনী ও স্থানীয় কৃষকরাও সহায়তা করছেন। পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের পাঠানো হেলিকপ্টার ও বিমানও আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। তাপপ্রবাহ ও…
ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার ভোরে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। উৎপত্তিস্থলটি ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। নরসিংদীতে বারবার ভূমিকম্প সাম্প্রতিক সময়ে নরসিংদী ও এর আশপাশের এলাকায় একাধিক ভূমিকম্পের উৎপত্তি হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশের বিভিন্ন…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
