- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: নিজস্ব প্রতিবেদক
দৈনিক রিপোর্ট ডেস্ক: রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সরকার কোনো অবস্থান জানাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না, সেটি সম্পূর্ণ তাঁর নিজস্ব সিদ্ধান্ত এবং এ বিষয়ে সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো করণীয় নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ভূমিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের বিষয়ে এক…
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ক্যাম্পের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর আবাবিল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বাড়িতে রোপণের জন্য মোট ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের মতে, বিদ্যালয় প্রাঙ্গণের পাশাপাশি নিজ নিজ বাড়িতেও গাছ লাগানোর মাধ্যমে সবুজায়নের পরিধি আরও বিস্তৃত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন দিগন্ত ফাউন্ডেশন। কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের…
দৈনিক রিপোর্ট ডেস্ক: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সৌদি আরবের বিরুদ্ধে ঘোষিত নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য ও নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে সতর্ক করেছে ঢাকা। বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকার জানায়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের ঘোষিত নৌ অবরোধ কোনোভাবেই ইতিবাচক বার্তা বহন করে না। এ ধরনের উদ্যোগ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচলে বিঘ্ন সৃষ্টি করার আশঙ্কা রয়েছে। সরকার আরও উল্লেখ করে, আন্তর্জাতিক আইন…
দৈনিক রিপোর্ট ডেস্ক: নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সংঘবদ্ধ গরু চোরচক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, একটি পিকআপ ভ্যান ব্যবহার করে তারা বিভিন্ন এলাকায় ঘুরে সুযোগ বুঝে গরু চুরি করত। বুধবার (২২ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ অভিযানের বিস্তারিত তুলে ধরেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— বগুড়ার আদমদীঘি উপজেলার কমল দোগাছি গ্রামের গোলাম রাব্বানী (৩৯), নাটোরের সিংড়া উপজেলার তাজপুর এলাকার সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) এবং একই এলাকার সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)। এর আগে একই ঘটনায়…
দৈনিক রিপোর্ট ডেস্ক:মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরান-সংঘাতে সৌদি আরবকে সম্পৃক্ত করার যেকোনো প্রচেষ্টা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে লোহিত সাগরে হুথি গোষ্ঠীর ঘোষিত নৌ অবরোধ এবং সৌদি আরব ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে দেওয়া হুমকির কঠোর সমালোচনা করেছে ইসলামাবাদ। বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরব এবং লোহিত সাগর ব্যবহারকারী বাণিজ্যিক নৌযানের বিরুদ্ধে ধারাবাহিক হুমকি ও নিষেধাজ্ঞা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, লোহিত সাগরে নৌ চলাচলে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা…
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি সভায় তাঁর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে জানানো হয়, বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত…
বিমান ভাড়া কমিয়ে ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। গত বছরের তুলনায় হজ ফ্লাইটের বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন। ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১-এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-২-এর ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ-এর খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। তিনি বলেন, সরকারের…
দৈনিক রিপোর্ট ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুরু হবে’—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। মঙ্গলবার (২১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নামে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, সেটি সম্পূর্ণ ভুয়া। ওই বিজ্ঞপ্তির সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সম্পর্ক নেই। কমিটি জানিয়েছে,…
দৈনিক রিপোর্ট ডেস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-আশাশুনি) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। তাঁর দাবি, ভিডিওতে থাকা নারী তাঁর বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। গাজী নজরুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুলাই তিনি তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে নিয়ে মংলাবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর ব্যবসাপ্রতিষ্ঠানে যান। সেখানে কয়েকজন ব্যক্তি তাঁকে একটি কক্ষে অবরুদ্ধ করে জিম্মি করেন এবং এক লাখ টাকা আদায় করেন বলে অভিযোগ করেন তিনি।…
জুলাইসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের ত্যাগের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি দ্রুত রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনের জনআকাঙ্ক্ষা প্রতিফলনের আহ্বান জানান। সোমবার (২০ জুলাই) রাজধানীর বিএমএ ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা: মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের ১৭ ও ১৮ তারিখে আন্দোলন যখন অনেকটা স্থবির হয়ে পড়েছিল, তখন মাদ্রাসা শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নতুন গতি এনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ভাষায়, দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
