Author: নিজস্ব প্রতিবেদক

দৈনিক রিপোর্ট ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরজুড়ে এ অভিযান পরিচালিত হয়। ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ৭০…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদদের স্মরণ, আহতদের প্রতি সম্মান জানানো, গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রকাশিত এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ ও ২৯ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ এবং পৌর ইউনিটের নেতাকর্মীরা গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হবে। এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় এক মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক মণ দুধ দিয়ে গোসল করে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে আর কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়াবেন না এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান। জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় উপজেলার কলেজ বাজার এলাকার নিজ বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে আরমান নামে ওই ব্যক্তি দুধ দিয়ে গোসল করেন। এ সময় তাঁর মা-ও সেখানে উপস্থিত ছিলেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আরমানকে বলতে শোনা যায়, দীর্ঘদিন তিনি ভুল পথে চলেছেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এখন…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: রাজধানীর বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনাকে আরও আধুনিক এবং প্রযুক্তিনির্ভর করতে পরীক্ষামূলকভাবে ‘ওয়েস্ট ডিজিটাল ভ্যান’ চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন এ উদ্যোগের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন এলাকা থেকে বর্জ্য সংগ্রহের কার্যক্রম পরিচালিত হবে। ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিচালিত এই ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে সেবার কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং নাগরিকদের দীর্ঘদিনের বিভিন্ন ভোগান্তি কমবে বলে আশা করছে সংস্থাটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরীক্ষার ফল ইতিবাচক হলে ধাপে ধাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্যান্য এলাকাতেও এ সেবা চালু…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বৃহস্পতিবার (২৩ জুলাই) নৌ সদর দপ্তরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি বিদায়ী নৌপ্রধান এডমিরাল এম নাজমুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে কমান্ড হস্তান্তর ও গ্রহণ-সংক্রান্ত নিবন্ধনে স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। পরবর্তীতে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে ১৯৮৯ সালের ১ জুলাই…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড সফরে থাকা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন। সংসদ সচিবালয়ের সূত্র জানিয়েছে, শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গত ১৯ জুলাই চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন স্পিকার। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী তাঁর ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সফরের মেয়াদ কমিয়ে আনা হয়েছে। সংসদ সচিবালয়ের একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে সরকারের উচ্চপর্যায় থেকে স্পিকারকে দ্রুত দেশে ফেরার অনুরোধ জানানো হয়েছে। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই তিনি নির্ধারিত সময়ের দুই দিন আগে…

Read More

দৈনিক রিপোর্ট বিনোদন ডেস্ক: সংগীতানুষ্ঠানে অংশ নিতে আবারও বাংলাদেশে এসেছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। বুধবার (২২ জুলাই) রাতে তিনি ঢাকায় পৌঁছান। পরদিন আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলাদেশের খাবার, কিংবদন্তি শিল্পী রুনা লায়লা এবং এ দেশের মানুষের প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরেন। বাংলাদেশের খাবার নিয়ে জানতে চাইলে আতিফ আসলাম বলেন, এখানকার খিচুড়ি তাঁর সবচেয়ে পছন্দের খাবারের একটি। পাশাপাশি বাংলাদেশের চা ও বিরিয়ানিরও ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর ভাষায়, বিশ্বের বিভিন্ন দেশে সফরে গেলেও বাংলাদেশের খাবারের কথা তিনি প্রায়ই উল্লেখ করেন। কেউ বিদেশি খাবারের বিষয়ে মতামত জানতে চাইলে তিনি আগে বাংলাদেশে এসে এখানকার খাবার চেখে…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিকভাবে বাধা দিয়ে ওই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরের দিকে দর্শনা সীমান্তের ৭৬/৪ এস সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যাদের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল, তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ এবং প্রায় পাঁচ বছর বয়সী একটি শিশু রয়েছে। বিজিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই ধারণা পাওয়া গিয়েছিল যে, ভারতীয় সীমান্ত থেকে কয়েকজন বাংলা ভাষাভাষী ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হতে পারে।…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: বন্যার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা বর্তমান নির্ধারিত পরীক্ষাসূচি শেষ হওয়ার পর নেওয়া হবে এবং এ জন্য পৃথক সময়সূচি পরে প্রকাশ করা হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এর আগে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের চলমান এইচএসসি ও সমমানের সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড…

Read More

দৈনিক রিপোর্ট ডেস্ক: পুলিশ বাহিনীর তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং দুইজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসর-পরবর্তী সব প্রাপ্য সুবিধা ভোগ করবেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন— হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ…

Read More