- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
দেশের পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বিদায় নিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। তবে বর্ষার বিদায়লগ্নে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের…
হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তান নতুন করে সেনা মোতায়েন করবে কি না—এ নিয়ে আলোচনা চলার মধ্যে ইসলামাবাদ জানিয়েছে, পাকিস্তানি সেনারা কয়েক দশক ধরেই সৌদি আরবে অবস্থান করছে। বুধবার পাকিস্তান ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। জিও টিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সৌদি আরবে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তানি সেনারা আগে থেকেই অবস্থান করছে কি না—সিএনএনের এমন প্রশ্নের জবাবে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানি বাহিনী সেখানে কয়েক দশক ধরে রয়েছে। তিনি বলেন, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের দীর্ঘদিনের কূটনৈতিক, রাজনৈতিক, সামরিক ও জনগণের মধ্যকার সম্পর্কের ধারাবাহিকতায় মক্কা জোট গড়ে উঠেছে। এটি…
চট্টগ্রামে ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, মারধর এবং পিকআপে থাকা বিপুল পরিমাণ সিগারেট লুটের অভিযোগে করা মামলার প্রধান আসামি হৃদয়কে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও ৭-এর যৌথ দল। বুধবার (৭ অক্টোবর) রাতে এসআরবি-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার হৃদয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার তুলাতুলি বস্তি এলাকার বাসিন্দা এবং মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি। মামলা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি এলাকার এসএ পরিবহণ অফিস থেকে ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তাঁর ব্যবসায়িক অংশীদারদের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট একটি পিকআপে করে রিয়াজউদ্দিন বাজারে নেওয়া হচ্ছিল। পথে লাভলেইন মোড়ের অ্যাপোলো-১১ পেট্রল পাম্পের…
সড়ক পরিবহণ খাতে দীর্ঘদিনের নৈরাজ্য, মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটিয়ে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, সড়ক পরিবহণ খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে সড়ক খাতে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপরও গুরুত্ব দেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব পরিবহণ খাতের দীর্ঘদিনের অচলাবস্থা…
নোয়াখালীর বেগমগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার চৌমুহনী চৌরাস্তা ও মীরওয়ারিশপুর এলাকায় অভিযান চালান বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। অভিযানে সহযোগিতা করে পুলিশ। অভিযান সূত্রে জানা গেছে, বাজারে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য অস্থিরতার মধ্যে অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের পাইকারি ২ হাজার টাকা করে বিক্রির রশিদ পাওয়া যায়। অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত খুচরা মূল্য ১ হাজার ৮৩৭ টাকা। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের…
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান জানান, মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের কারা কর্তৃপক্ষ আদালতে হাজির করতে পারেনি। এ কারণে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান…
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে বড় আকারের পাল্টা অভিযান শুরুর পর থেকে ১ হাজার ৮৬০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীর মুখপাত্র এ দাবি করেন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সরকারি বাহিনীর দাবি, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রণাঙ্গনে হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে ২ হাজার ১০৩টি ‘সুনির্দিষ্ট অভিযান’ চালানো হয়েছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি গত রোববার ‘ডন অব ইয়েমেন’ অভিযানের ঘোষণা দেন। এর লক্ষ্য হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা…
কাতারের উত্তর উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্যবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। বুধবার (৭ অক্টোবর) সংস্থাটি জানায়, কাতারের মদিনাত আশ শামাল থেকে প্রায় ৯৪ কিলোমিটার উত্তরে ট্যাংকারটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে হামলায় ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন এবং জাহাজটি কোন দেশের, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরীয় এলাকায় সাম্প্রতিক সময়ে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যেই কাতারের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) মধ্যে নতুন এই হামলার ঘটনা ঘটল। ইউকেএমটিও জানিয়েছে, হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে।…
মৃত্যুর মাত্র চার দিন আগে জীবনের অনিশ্চয়তা নিয়ে কথা বলেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। গোয়ার একটি অনুষ্ঠানে দেওয়া তাঁর সেই বক্তব্য এখন ভক্তদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে। গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলায় তাজ সিদাদে দে গোয়া হোটেলে সাম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকর। সেটিই ছিল তাঁর শেষ প্রকাশ্য উপস্থিতি। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জীবনের অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে নানা পাটেকর বলেন, ‘আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। আমি জানি না আগামীকাল আমি এখানে থাকব কি না।’ এর পর তিনি উপস্থিতদের উদ্দেশে প্রশ্ন রাখেন—মানুষ জীবনে যা করতে চায়, তা সত্যিই করতে পারছে কি না। নিজের জীবন…
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপ্পের প্রচারণাকে খুব একটা কার্যকর মনে করছেন না ফ্রান্স ফুটবলের সাবেক সম্পাদক পাসকাল ফেরে। এমনকি ভোট দেওয়ার সুযোগ থাকলেও এবার এমবাপ্পেকে তিনি ভোট দিতেন না বলে জানিয়েছেন। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিশ্বজুড়ে ১০০ জন বিশিষ্ট সাংবাদিকের ভোটে নির্ধারিত হবে ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার। এবার এমবাপ্পের পক্ষে সবচেয়ে বড় যুক্তিগুলোর একটি হলো তাঁর দুর্দান্ত গোলস্কোরিং পারফরম্যান্স। লা লিগা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের একজন হওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েছেন তিনি। এমবাপ্পে নিজেও নিজের পারফরম্যান্সকে সামনে…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
