- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ উঠেছে উপজেলা সমাজসেবা কার্যালয়ের এক ইউনিয়ন সমাজকর্মীর বিরুদ্ধে। একই সঙ্গে আরেক নারীর কাছে ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে তিন হাজার টাকা ঘুষ দাবির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত ওই সমাজকর্মীর নাম মফিজুর রহমান। তিনি কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সমাজকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নিজেই বলে স্বীকার করেন। তবে ঘটনার…
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আটজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিনকে পল্লবী থানার ওসি করা হয়েছে। এ থানার বর্তমান ওসি মো. হাসান বাসিরকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে, যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিককে রূপনগর থানার ওসি করা হয়েছে। রূপনগর থানার বর্তমান ওসি মো. নোমান হোসেনকে এসআরইউর সিটি-সাইবার…
জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর সোমবার পুনরায় উৎপাদনে ফিরেছিল। তবে চালুর মাত্র দুই দিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ভোরে কারখানার বয়লারে লিকেজ দেখা দিলে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) জানিয়েছে, ত্রুটি মেরামতের পর দ্রুত কারখানাটি পুনরায় চালুর চেষ্টা চলছে। যমুনা সার কারখানার আগের দৈনিক উৎপাদন সক্ষমতা ছিল ১ হাজার ৭০০ টন। বর্তমানে কারখানাটি চালু হলে দৈনিক প্রায় ১ হাজার ১০০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডও বৃহস্পতিবার বিকেলে উৎপাদন শুরু করেছে। ঘোড়াশাল-পলাশ সার…
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশনা দিয়েছেন তিনি। বুধবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ইউনিয়নভিত্তিক খেলার মাঠ স্থাপন ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণসংক্রান্ত এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডের জন্য অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯০টি মাঠ খেলাধুলার উপযোগী করে…
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও টিপসই নেওয়ার পর তাঁর বিয়ের কাবিননামা তৈরি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারীর দাবি, তিনি কোনো বিয়েতে সম্মতি দেননি। সম্প্রতি উপজেলার একটি গ্রামে এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় জামায়াতের সহযোগী সদস্য হিসেবে পরিচয় দেওয়া আবদুস ছাত্তার তাঁর কাছ থেকে কৌশলে টিপসই নেন। পরে ওই টিপসই ব্যবহার করে জাল কাবিননামা তৈরি করা হয়েছে বলে তাঁর দাবি। প্রকাশ্যে আসা কাবিননামায় বর হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম রয়েছে। ভুক্তভোগী জানান, কুদ্দুস আগে বিভিন্ন সময়ে তাঁকে বিয়ের প্রস্তাব দিলেও তিনি…
অনাবাসী বাংলাদেশিদের নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা হিসাব (এনআরসিটিএ) খোলা ও পরিচালনার সুযোগ আরও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোও এসব হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবে। বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, এনআরসিটিএর পরিধি ও ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় হিসাবগুলো সঞ্চয়ী, চলতি কিংবা মেয়াদি আমানত হিসেবে খোলা ও পরিচালনা করা যাবে। বৈধ উৎস থেকে পাওয়া বৈদেশিক মুদ্রা দেশে এনে প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করে এনআরসিটিএতে জমা করা যাবে। একই সঙ্গে ব্যাংকিং চ্যানেলে পাওয়া রেমিট্যান্স, ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা হিসাব ও অনাবাসী বৈদেশিক…
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে কলেজ কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের পরিবর্তে কলেজের সামনের প্রধান সড়কে নবীনবরণ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কেসি কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে কলেজ ছুটির ঘোষণা দেওয়া হয়। ফলে নির্ধারিতভাবে ক্যাম্পাসের ভেতরে অনুষ্ঠান করতে না পেরে কলেজের সামনের সড়কে কর্মসূচি পালন করে ছাত্রশিবির। এ সময় সড়কের ওপর একটি ট্রাককে অস্থায়ী মঞ্চ হিসেবে ব্যবহার করা…
রাজধানীর মহাখালী টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনজিও বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়া জায়েজ কি না, তা নির্ভর করে ওই প্রতিষ্ঠানের বিশ্বাস ও সহযোগিতা গ্রহণের ফলে ইসলাম ও মুসলমানদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না—এমন মত দিয়েছেন রাজধানীর মুহাম্মদপুর দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। মুসলিম বাংলা ওয়েবসাইটে দেওয়া বক্তব্যে তিনি বলেন, কোনো এনজিও বা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যদি সহিহ আকিদার মুসলমান হন, তাহলে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণে শরিয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। তবে সহযোগিতাদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিন্ন আকিদার অনুসারী হলে অথবা অমুসলিম হলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে হবে বলে জানান তিনি। তাঁর মতে, এ ধরনের সাহায্য গ্রহণের কারণে…
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে স্কুলগুলোতে বছরজুড়ে খেলাধুলার আয়োজন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, মানবিক ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যেই নতুন শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ‘খেলাধুলা’ বই তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
