Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে স্লোগান ও কটূক্তি করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৈনিক জনকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছান নোবেল শান্তি পুরস্কারজয়ী ড. ইউনূস। বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে বের হওয়ার সময় কয়েকজন প্রবাসী বাংলাদেশি তাঁকে উদ্দেশ করে বিভিন্ন মন্তব্য করেন বলে জানা গেছে। ভিডিওতে যেসব স্লোগান শোনা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ড. ইউনূসকে উদ্দেশ করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’…

Read More

নেত্রকোনার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরাসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। মদন থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় অভিযান চালানোর সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। এ সময় আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আটক আব্দুল বারী আকন্দ হিরা (২৯) মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি বর্তমানে মদন বাজার এলাকায় বসবাস করেন এবং মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব…

Read More

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কেবল কাগজে সীমাবদ্ধ না থাকে। একই সঙ্গে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। ভূমিকম্পের ঝুঁকি নিয়ে উদ্বেগ দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণকে অন্যতম প্রধান শক্তি হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, বাংলাদেশের জন্য ভূমিকম্প একটি উদীয়মান ঝুঁকি। নগর এলাকায় ভবন নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে না। কারাগারে থেকেই ভার্চ্যুয়ালি মামলার শুনানিতে অংশ নেবেন তিনি। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) সাংবাদিকদের এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন। তিনি বলেন, তাঁদের আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। এখন থেকে জিয়াউল আহসানকে কারাগারে রেখেই ভার্চ্যুয়ালি মামলার কার্যক্রম পরিচালনা করা হবে। কেন কারাগার থেকে শুনানির সিদ্ধান্ত? গত ৮ অক্টোবর ট্রাইব্যুনালে শুনানির সময় জিয়াউল আহসানের আইনজীবী ও বোন নাজনীন নাহার তাঁকে কারাগার থেকে একা প্রিজন ভ্যানে আনা-নেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, একা একটি গাড়িতে করে তাঁকে…

Read More

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫১টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে মিরপুর বিভাগ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। কোন বিভাগে কতজন গ্রেপ্তার? ডিএমপির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, গুলশান বিভাগে ৩৫ জন, রমনা ও উত্তরা বিভাগে ২৬ জন করে গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে দুজন এবং সিটিটিসি বিভাগে একজনকে গ্রেপ্তার করা…

Read More

রাজধানীর আশুলিয়ায় পোশাকশ্রমিক বিথী আক্তার (২২) হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের স্বামী মো. মজনু রাজাকে (৩৯) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। মঙ্গলবার (১৩ অক্টোবর) পিবিআই ঢাকা জেলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। যেভাবে ঘটে বিথী হত্যার ঘটনা পিবিআইয়ের তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট রাতে আশুলিয়ার জামগড়া রূপায়ণ মাঠ এলাকায় ভাড়া বাসায় বিথী আক্তারের সঙ্গে তাঁর স্বামীর কথা-কাটাকাটি হয়। পরদিন ১৩ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে বিথীকে ডাকতে গিয়ে তাঁর…

Read More

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা নামের সাততলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে ভবনের ভেতরে আগুনের অবশিষ্টাংশ পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে সংস্থাটি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে অবস্থিত ভবনটির ষষ্ঠ তলার একটি দোকান ও প্রসাধনসামগ্রীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরেকটি ভবনেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালেও ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।…

Read More

শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি আরও দুই ব্যক্তির প্রতিকৃতি যুক্ত করার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর নেপথ্যে কারা রয়েছেন, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক কয়েকটি গ্রেফতারের ঘটনা বিশ্লেষণ করে আড়ালে কেউ কলকাঠি নাড়ছে কি না, সেদিকেও নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারুকী। স্ট্যাটাসে তিনি লেখেন, “আমাদেরকে আজাইরা আলাপে ব্যস্ত রাইখা আড়ালের কেউ কোন কলকাঠি নাড়ার কাজে ব্যস্ত—এসব দিকে একটু চোখ টোখ রাইখেন।” ফারুকী বলেন, গত কয়েক সপ্তাহে সাবেক সেনা কর্মকর্তা এবং সীমান্তসহ দেশের বিভিন্ন…

Read More

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২০, ২১ ও ২২ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে। তবে নির্ধারিত ছুটির আগে ১৭ অক্টোবর শনিবার আদালতের উভয় বিভাগের দাপ্তরিক কার্যক্রম চলবে। দুর্গাপূজা উপলক্ষে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় সংশ্লিষ্ট আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালতের অন্যান্য সেবাগ্রহীতাদের নির্ধারিত ছুটির…

Read More

নিজস্ব প্রতিবেদক | অপরাধ | ১২ অক্টোবর ২০২৬ সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পুলিশের তথ্য অনুযায়ী, রোববার (১১ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাত আড়াইটার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিম অভিযান চালিয়ে তাঁদের আটক করে। যেসব অভিযোগে মামলা পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে জানান, ডিবি পুলিশের একজন পরিদর্শক বাদী হয়ে সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারে অভিযোগ…

Read More