- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশনে পুলিশের চেকপোস্টে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার (২৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টা ৫৫ মিনিটে পল্লবী থানার আওতাধীন মিরপুর-১১ মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটে। পল্লবী থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। তবে মোটরসাইকেল আরোহীরা পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা দুইজনকে আটক করে। পিস্তল, ম্যাগাজিন ও গুলি…
মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার হুমকির মধ্যে সামরিক নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরান জানিয়েছে, ভবিষ্যতে ইরানে হামলা হলে শুধু পাল্টা আঘাত নয়, প্রয়োজনে আরও বিস্তৃত সামরিক অভিযান চালানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ব্যবহৃত ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে তারা। গত বুধবার (২১ অক্টোবর) ইরানের এ ঘোষণা আসে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবর, জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আল-জাজিরার ২২ অক্টোবরের বিশ্লেষণ অনুযায়ী, নতুন করে সংঘাত শুরু হওয়ার…
দুর্গাপূজা উপলক্ষে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বর্ধিত সময়সীমা শেষ হয়েছে। এখন থেকে আগের নিয়ম অনুযায়ী রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও বিপণিবিতান। গত শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এ নিয়ম কার্যকর হয়েছে। এর আগে ৫ অক্টোবর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক নির্দেশনায় জানায়, দুর্গাপূজার কেনাকাটার সুবিধার্থে দোকানপাট, শপিং মল ও বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ বর্ধিত সময়সীমা ২২ অক্টোবর পর্যন্ত কার্যকর ছিল। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে দোকানপাটের সময়সূচি আবার আগের নিয়মে ফেরার কথা ছিল। সে অনুযায়ী শুক্রবার থেকেই রাত ৮টায় দোকানপাট বন্ধ রাখার নিয়ম কার্যকর…
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন। শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন, খুলনা বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু…
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন মোহাম্মদ নাঈম ও মাহফিজুল ইসলাম। দুজনই তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। দিন শেষে নাঈম অপরাজিত ১৭১ রান এবং মাহফিজুল অপরাজিত ১৫৬ রান নিয়ে মাঠ ছেড়েছেন। তাঁদের সামনে এখন ডাবল সেঞ্চুরি করার সুযোগ। শনিবার (২৪ অক্টোবর) চারটি ম্যাচের মধ্যে তিনটিতে খেলা হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচে এসেছে সেঞ্চুরি। অন্য ম্যাচে সেঞ্চুরি না হলেও বড় সংগ্রহ গড়েছে রংপুর। বৃষ্টির কারণে সিলেট ও খুলনার ম্যাচে প্রথম দিনে টসই করা সম্ভব হয়নি। নাঈমের ব্যাটে ঢাকার ২৯৩ রান রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে শুরুটা ভালো হয়নি দলটির। ৮৮…
বাংলাদেশের বিনোদন ও ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখ তুলনা আল হারুন আর নেই। মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী শুক্রবার (২৩ অক্টোবর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। শনিবার (২৪ অক্টোবর) তুলনার মা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আমেনা বেগম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। একই দিন দুপুরে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ছয় মাস আগে ধরা পড়ে টিউমার পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনা আল হারুনের স্তনে টিউমার ধরা পড়ে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর চিকিৎসা শুরু হয়। প্রথমে ঢাকার আহ্ছানিয়া মিশন হাসপাতালে…
নরসিংদী শহরে বাসায় তালা দিয়ে দুর্গাপূজা উদ্যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন সুখন চৌধুরী (৫০)। স্বপ্ন ছিল একটি ডাইং কারখানা গড়ে তোলার। সেই স্বপ্ন পূরণে গ্রামের জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন ভাড়া বাসার আলমারিতে। সঙ্গে ছিল স্ত্রীর আট ভরি স্বর্ণালংকার। কিন্তু পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের সেবাসংঘ এলাকার নরেশ চন্দ্র সাহার সাততলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে। এ ঘটনায় শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সুখন চৌধুরী। সুখন চৌধুরী নরসিংদী সদর উপজেলার শেখেরচরের ইভা ডাইং কারখানায় কাজ করেন। তাঁর গ্রামের…
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত লড়াইয়ের আগে টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা ও তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারো। জীবনযাত্রার ব্যয়, দুর্নীতি, জননিরাপত্তা ও অর্থনৈতিক নীতির পাশাপাশি বিতর্কে উঠে এসেছে ব্যক্তিগত আক্রমণও। আগামী রোববার (২৫ অক্টোবর) দ্বিতীয় দফার ভোটের আগে ভোটারদের মন জয় করাই এখন দুই প্রার্থীর প্রধান লক্ষ্য। শুক্রবার (২৩ অক্টোবর) টিভি গ্লোবোয় অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার এই বিতর্কে দুই নেতা নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। একই সঙ্গে প্রতিপক্ষের নীতি ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, প্রথম দফার ভোটে ফ্লাভিও এগিয়ে থাকলেও সাম্প্রতিক জরিপে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশ ঘনিষ্ঠ হয়ে…
ফেনীর সদর উপজেলায় হাত-পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ঝোপের ভেতর থেকে মো. আবদুল্লাহ আল আমিন (৩০) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা ঝোপের ভেতর থেকে গোঙানির শব্দ শুনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে তাঁকে উদ্ধার করা হয়। তিনি জাতীয়তাবাদী তাঁতী দলের সোনাগাজী উপজেলা শাখার সদস্যসচিব। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের হাফেজিয়া ভাঙার তাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আবদুল্লাহ আল আমিন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।…
চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজার এলাকায় এক বৃদ্ধের গলায় ঝোলানো ব্যাগ ছিনিয়ে নিয়ে অটোরিকশায় পালিয়েছেন দুই ব্যক্তি। পুরো ঘটনাটি ঘটেছে মাত্র ১২ সেকেন্ডে। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ব্যাগ উদ্ধারে তাঁদের পেছনে ছুটতেও দেখা যায় ওই বৃদ্ধকে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের পাঁচলাইশ থানার আওতাধীন বিবিরহাট কাঁচাবাজারের ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের দৃশ্যটি এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। শনিবার সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গলায় ব্যাগ ঝুলিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। এ সময় সামনে থেকে দুই ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসেন। তাঁদের পেছনে ছিল একটি…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
