- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
ইসরাইলে তরুণ প্রজন্মের মধ্যে ডানপন্থি রাজনীতির প্রতি সমর্থন বাড়ছে। দেশটির আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটারদের রাজনৈতিক অবস্থান ও মনোভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ইহুদি তরুণ ভোটারদের বড় একটি অংশ নিজেদের ডানপন্থি বা মধ্য-ডানপন্থি হিসেবে পরিচয় দিচ্ছেন। আল জাজিরার ২৩ অক্টোবর প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ইসরাইলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নেসেট নির্বাচনে পাঁচ লাখেরও বেশি নতুন ভোটার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। জরিপ অনুযায়ী, নতুন ভোটারদের প্রায় ৮০ শতাংশ ভোট দেওয়ার পরিকল্পনা…
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে পরিচালন কার্যক্রম সীমিত থাকায় বাংলাদেশ থেকে সৌদিগামী ফ্লাইট চলাচলে অস্থিরতা দেখা দিয়েছে। একের পর এক ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় প্রবাসী কর্মী, ব্যবসায়ী ও ওমরাহযাত্রীসহ বিভিন্ন শ্রেণির যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এখন পর্যন্ত ১৪৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার ২১ জন যাত্রী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৭টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট। পরিস্থিতি দীর্ঘায়িত হলে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ও কর্মস্থলে ফেরার ক্ষেত্রে অনিশ্চয়তা আরও বাড়তে পারে। সরাসরি ৬৭টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগে একাধিক এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত হয়েছে। বেবিচকের তথ্য…
গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা অভিভাবক শাহজালাল রুমিকে গ্রেপ্তারে পুলিশের কোনো অভিযান চালানো হয়নি। তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার খবরও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (২৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়নি পুলিশ ফেসবুক পোস্টে রাশেদ খাঁন জানান, এ বিষয়ে তিনি গাজীপুরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন। তার দাবি, টঙ্গীর মাদ্রাসার ঘটনায় শাহজালাল রুমিকে গ্রেপ্তারের কোনো সিদ্ধান্ত নেয়নি পুলিশ। এ ছাড়া তাকে গ্রেপ্তারে কোনো অভিযানও পরিচালনা করা হয়নি। তিনি আরও দাবি করেন, শাহজালাল রুমিকে গ্রেপ্তারের…
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। ফল প্রকাশের তারিখ নির্ধারণের আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চলতি বছর…
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি পাওয়া গেছে। চিঠিতে বিএনপির সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন আনা এবং দলে যুক্ত হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) মাজারের তিনটি ঐতিহাসিক ডেগ ও পাঁচটি দানবাক্সের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এতে বিএনপির সদস্য হওয়ার জন্য এসএসসি পরীক্ষায় জিপিএ ২.৫০ এবং কর্মী হওয়ার জন্য এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫০ পাওয়ার শর্ত চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কোনো কিশোরকে রাজনৈতিক দলে যুক্ত করা উচিত নয়। লেখক রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন আনার প্রত্যাশা জানিয়ে…
কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ডে থাকা প্রতিটি বাটনেরই কোনো না কোনো কাজ রয়েছে। তবে কিছু বাটন এমন আছে, যেগুলো অধিকাংশ ব্যবহারকারী কখনোই ব্যবহার করেন না। তেমনই একটি বাটন হলো ‘Pause/Break’। কিবোর্ডের ওপরের ডান দিকে সাধারণত Print Screen ও Scroll Lock বাটনের কাছাকাছি এটি দেখা যায়। তবে অনেক আধুনিক ল্যাপটপে বাটনটি আলাদাভাবে রাখা হয় না। প্রশ্ন হলো, এই বাটনের কাজ কী? এটি কি কম্পিউটার বন্ধ করতে পারে, নাকি আটকে যাওয়া কোনো প্রোগ্রাম চালু করতে সাহায্য করে? আসলে Pause/Break বাটনের রয়েছে কিছু বিশেষ ব্যবহার, যা সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ কম্পিউটার ব্যবহারকারীদের কাছে কম পরিচিত হয়ে উঠেছে। অতীতে Pause/Break বাটনের ব্যবহার আগের দিনের কম্পিউটারে…
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ডের সঙ্গে তাঁর চুক্তি বহাল রয়েছে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। শনিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিবি। জাতীয় দলের সঙ্গে তাঁর অবদান ও প্রচেষ্টার জন্য বোর্ড ধন্যবাদ জানিয়েছে। অন্তর্বর্তী ব্যাটিং কোচ সালাহউদ্দিন ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে জাতীয় দলের কোচিং বিভাগে এই পরিবর্তন এসেছে। নতুন ব্যাটিং কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব…
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে শেষ ওয়ানডেতে হেরে চার ম্যাচের সিরিজ ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত স্টেডিয়ামে শনিবার (২৪ অক্টোবর) চতুর্থ ও শেষ ম্যাচে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। ফলে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ হয়েছে। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরায় আফগানিস্তান। ফরিদ হাসানের ৮২ রান শেষ ম্যাচে টসের পর ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক ফরিদ হাসান সর্বোচ্চ ৮২ রান করেন। ১৪৫ বলের ইনিংসে চারটি বাউন্ডারি মারেন তিনি। অন্য ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস…
পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আলি আবদুল্লাহি বলেছেন, কোনো পরিস্থিতিতেই মার্কিন যুদ্ধজাহাজকে উপসাগরে প্রবেশ করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালানো বা দেশটির ওপর চাপ অব্যাহত রাখার বিষয়টি বিবেচনা করছেন—এমন পরিস্থিতিতে তেহরানের পক্ষ থেকে এ বক্তব্য এল। ২৪ অক্টোবর আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আবদুল্লাহি দাবি করেছেন, ইরানের জলসীমার কাছাকাছি মার্কিন নৌবাহিনীর জাহাজ না আসার ঘটনা ওয়াশিংটনের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি নিয়ে প্রশ্ন তোলে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার জবাব দিতে ইরানের সামরিক বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি। হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা যুক্তরাষ্ট্র…
বাংলাদেশে নিম্ন আয়ের পরিবারের তুলনায় ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা বেশি পাওয়া গেছে। পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিয়ে পরিচালিত জাতীয় জরিপের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পেয়েছেন গবেষকেরা। বিশেষজ্ঞদের মতে, সিসার সংস্পর্শ শিশুদের মস্তিষ্কের বিকাশ, বুদ্ধিবৃত্তিক সক্ষমতা ও শেখার ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ধনী পরিবারের শিশুদের রক্তে সিসার মাত্রা বেশি ২০২৫ সালের মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (মিকস) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ দশমিক ৫ শতাংশের রক্তে প্রতি ডেসিলিটারে ৫ মাইক্রোগ্রাম বা তার বেশি সিসা রয়েছে। পরিবারের আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে শিশুদের পাঁচটি শ্রেণিতে ভাগ করে দেখা যায়, সবচেয়ে দরিদ্র…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
