Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে গত অক্টোবর মাসে ৪০ হাজারের বেশি সামরিক অভিযান চালানোর দাবি করেছে সৌদি আরব-সমর্থিত ইয়েমেনের সরকার। এসব অভিযানে প্রায় ২০ হাজার হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত, আহত কিংবা যুদ্ধের সক্ষমতা হারিয়েছেন বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ অক্টোবর ‘অপারেশন ডন অব ইয়েমেন’ শুরু হওয়ার পর থেকে হুথিদের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে সরকারি বাহিনী। এক বিবৃতিতে কাউন্সিল জানিয়েছে, অভিযান শুরুর পর থেকে বিভিন্ন রণাঙ্গনে মোট ৪০ হাজার ৭৬১টি সামরিক অভিযান…

Read More

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশের পর তিনি মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও উদীয়মান ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা। তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানানো…

Read More

হলের আবাসিক আসন বাতিল, চাঁদা দাবি ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া আন্দোলনে টানা সাত ঘণ্টা ধরে অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন নেছাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে কলেজ ক্যাম্পাসে এ আন্দোলন শুরু হয়। অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তারা তার পদত্যাগ দাবি করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আবাসিক আসন বাতিল ও টাকা দাবির অভিযোগ কলেজটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাবাসসুম অভিযোগ করেন, কোনো যৌক্তিক কারণ ছাড়াই হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীর…

Read More

ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। এএইকে এথেন্সের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ে একটি গোল করে প্রতিযোগিতাটিতে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১০০ গোলে অবদান রাখার কৃতিত্ব অর্জন করেছেন ফরাসি তারকা। বুধবার (৪ নভেম্বর) এথেন্সে অনুষ্ঠিত ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে মাত্র ১০২ ম্যাচে ১০০ গোলে অবদান রেখে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম খেলোয়াড় হয়েছেন তিনি। একই সংখ্যক ম্যাচে এ কৃতিত্ব অর্জন করেছিলেন রবার্ট লেভানডভস্কি। তবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা মাত্র ১০১ ম্যাচেই ১০০ গোলে অবদান রাখার মাইলফলক স্পর্শ করেছিলেন। অপটার পরিসংখ্যান অনুযায়ী,…

Read More

ইরানের তেল রপ্তানি ও দেশটির নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিমান সংস্থাগুলোকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের কয়েকটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় ভারতের কয়েকজন নাগরিক, তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তুরস্কভিত্তিক একটি বিমানসেবা কোম্পানি রয়েছে। বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওয়াশিংটনের অভিযোগ, ভারতভিত্তিক একটি চক্র ভুয়া জাহাজ নিবন্ধন, পতাকা ও সামুদ্রিক সনদ ব্যবহারের মাধ্যমে ইরানের তেল পরিবহনে সহায়তা করেছে। অন্যদিকে, তুরস্কের একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত ইরানি বিমান সংস্থাকে বিভিন্ন সেবা দিয়ে আসছিল। ভারতের দম্পতির বিরুদ্ধে জাল জাহাজ নিবন্ধনের অভিযোগ মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের চণ্ডীগড়ভিত্তিক সুনীল কুমার শর্মা ও তার স্ত্রী…

Read More

বাংলাদেশ পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন ৬৭ কর্মকর্তা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদান করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। এ পদোন্নতির ফলে পুলিশের নিরস্ত্র পরিদর্শক পদে কর্মরত ৬৭ কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।

Read More

সিলেট টেস্টের প্রথম দিনে শুরুতে বাংলাদেশের পেসারদের দাপট থাকলেও শেষ পর্যন্ত ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের বোলিংয়ে মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল সফরকারীরা। তবে অভিষিক্ত কেভিন উইকহ্যামের ফিফটি এবং আমির জাঙ্গুর দুর্দান্ত সেঞ্চুরিতে দিন শেষে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে ক্যারিবীয়রা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৭০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১১ রানে অপরাজিত রয়েছেন আমির জাঙ্গু। অন্য প্রান্তে ৩৫ রান নিয়ে ব্যাট করছেন জাস্টিন গ্রিভস। শুরুতেই বাংলাদেশের…

Read More

স্কুলশিক্ষার্থীদের জন্য নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এখন থেকে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত (কে-১২) শিক্ষার্থীদের অ্যাকাউন্টে এসব সুবিধা নিষ্ক্রিয় থাকবে। তবে স্কুল কর্তৃপক্ষ চাইলে নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এআই টুলগুলো চালু করতে পারবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গুগল মঙ্গলবার এক ব্লগ পোস্টে জানায়, শিক্ষার্থীদের অ্যাকাউন্টে জেমিনি, জেমিনি নোটবুক, গুগল ক্লাসরুমে জেমিনি এবং এআই-সংশ্লিষ্ট সার্চ সুবিধাগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখা হবে। প্রতিষ্ঠানটি এএফপিকে জানিয়েছে, নতুন নিয়ন্ত্রণব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে চালু করা হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বব্যাপী কার্যকর করা হবে। তবে অন্যান্য দেশে কবে নাগাদ এটি চালু হবে, সে…

Read More

রাশিয়া ও ইরানের সামরিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত নির্ভুল নিশানার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম ৯০টি অত্যাধুনিক ব্যবস্থা ইরানকে সরবরাহের জন্য রপ্তানি আদেশ দিয়েছে মস্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসংক্রান্ত ২০২৪ ও ২০২৫ সালের কিছু নথিতে ৯০টি এপিইউ-এল (APU-L) উৎক্ষেপক রপ্তানির আদেশের তথ্য পাওয়া গেছে। সেখানে ক্রেতার পরিচয় হিসেবে ‘কে-১০’ সাংকেতিক নাম ব্যবহার করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান ইরানকে বোঝাতে এই সাংকেতিক নাম ব্যবহার করে। তবে এসব উৎক্ষেপক শেষ পর্যন্ত ইরানের কাছে পৌঁছেছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য…

Read More

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারের নতুন চার সদস্যের জন্ম হয়েছে। মায়ের সঙ্গে খুনসুটি আর পার্কের অন্য প্রাণীদের সঙ্গে ছোটাছুটি করেই সময় কাটছে শাবকগুলোর। নতুন অতিথিদের দেখতে পেয়ে আনন্দিত পার্কে আসা দর্শনার্থীরা, বিশেষ করে শিশুরা। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসের মধ্যে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবক চারটির জন্ম হয়েছে। বর্তমানে শাবকগুলো সুস্থ রয়েছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে এখনো তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জন্মের পরপরই শাবকগুলোর খবর প্রকাশ করা হয়নি। বর্তমানে তাদের জন্য বিশেষ পরিচর্যা ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ…

Read More