রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় তাঁরা দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রীর জাপান সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

