প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের বৈঠক চলছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠককক্ষে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বিষয়টি জানিয়েছেন।
বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্প এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বৈঠক শেষে বিকেল ৩টায় পরিকল্পনা মন্ত্রণালয়ে বিস্তারিত ব্রিফিং করবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকী। সেখানে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ও অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

