সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, গত ১১ বছর নতুন পে-স্কেল না থাকায় দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন। সাধারণ মানুষের জন্য পরিস্থিতি কঠিন হলেও সরকারি কর্মচারীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি। এ সংকট মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
নতুন পে-স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

