ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হলে ইসরাইলের অস্তিত্ব থাকত না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রেখেছে এবং ইসরাইলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় ইরানের বিরুদ্ধে তাঁর সামরিক অভিযানের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি যদি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতাম, তাহলে আজ ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না। ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত।’

ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর আশঙ্কাও তৈরি হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রচেষ্টাও চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version