রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৭টার দিকে আনসার ও ভিডিপি সদর দপ্তরের বাইরে থেকে দুর্বৃত্তরা একটি ককটেল ছুড়ে মারে। সেটি সদর দপ্তরের ভেতরে বিস্ফোরিত হয়।

তিনি আরও জানান, বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।

ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান চালানো হচ্ছে।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version