যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা ব্যর্থ হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটি জানিয়েছে, আলোচনা ভেস্তে যাওয়ার গুজব ছড়িয়ে যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, তারাই লাভবান হবে। এ ধরনের প্রচারণা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা ব্যর্থ হওয়ার দাবি ছড়িয়ে দেওয়া মূলত এমন পক্ষগুলোর স্বার্থ রক্ষা করছে, যারা যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়াতে চায়।

মাজেদ আল-আনসারি আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে কাতারের মধ্যস্থতাকারীরা দুই দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা করছেন।

কাতারের এই বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার খবর প্রত্যাখ্যান করা হলো। একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও স্পষ্ট করেছে দোহা।

সূত্র: আলজাজিরা।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version