অনলাইন ডেস্ক
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
পোস্টে তারেক রহমান লেখেন, ‘গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’
তিনি আরও লেখেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য আমার আন্তরিক শুভকামনা।’
এর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগেও ফেসবুকে একটি পোস্ট দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের ঐতিহাসিক মুহূর্ত।’
