- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
Author: Doinik Report
Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির সর্বোচ্চ সাজা চেয়ে যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ প্রসিকিউশনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। আগামী ৭ অক্টোবর এ মামলার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। হানিফ ছাড়া মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই বর্তমানে পলাতক। এর আগে গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি ও পাল্টা যুক্তি শেষে মামলাটি রায়ের…
বাসস তুরস্কের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দ্বিগুণেরও বেশি বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ২১ কোটি ৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ১০০ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে একই সময়ে বাংলাদেশের সামগ্রিক পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। জুলাই-সেপ্টেম্বরে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১ হাজার ২৩১ কোটি…
টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় ও অভিনেতা বনি সেনগুপ্ত দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। বিভিন্ন বিশেষ দিনে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তবে সম্পর্ক দীর্ঘ হলেও আপাতত বিয়ের পরিকল্পনা নেই কৌশানির। সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’-এর প্রচারে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। চলতি বছরের শেষ দিকে বনি সেনগুপ্তের সঙ্গে তার বিয়ে হতে পারে—এমন গুঞ্জন নিয়েও তাকে প্রশ্ন করা হয়। জবাবে কৌশানি জানান, একটি সম্পর্কের পরিণতি হিসেবে বিয়ে হওয়া স্বাভাবিক হলেও তিনি এখন যে অবস্থায় আছেন, তাতেই ভালো আছেন। শুধু বয়স বা জৈবিক সময়ের বিষয় বিবেচনা করে বিয়ের সিদ্ধান্ত নিতে চান…
গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে আসামি পিচ্চি রাজা পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এসআই (প্রিজন) প্রবীর কুমার বিশ্বাস, প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পলাতক আসামি পিচ্চি রাজার সহযোগী তাসলিম। পলাতক আসামি পিচ্চি রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজার বয়স ৩৪ বছর। তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। সোমবার গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। পুলিশ কমিশনার বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজের প্রায় ১০০…
নিজস্ব প্রতিবেদক তুরস্কের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। সোমবার (৫ অক্টোবর) ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি শিল্পবর্জ্য ব্যবস্থাপনা, ফল আমদানি, ব্যবসায়িক যোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়। বৈঠকে প্রস্তাবিত এফটিএ নিয়ে আলোচনা শুরুর অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির। দুই…
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আশরাফুল হক ডন ফের জামিন পাননি। সোমবার (৫ অক্টোবর) ঢাকার একটি আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এদিন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী মো. মফিজুল ইসলাম আসলামের করা জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। ডনের জামিন শুনানি শেষে তার আইনজীবী সাংবাদিকদের বলেন, সিনেমায় অভিনয়ের প্রয়োজনে ডন খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু বাস্তবে তিনি খলনায়ক নন। আইনজীবীর দাবি, তাকে এ মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। জামিন আবেদনে কী বলেছে আসামিপক্ষ? আশরাফুল হক ডনের আইনজীবীরা জামিন আবেদনে সালমান শাহের মৃত্যুর বিভিন্ন নথির কথা উল্লেখ করেন। তাদের দাবি, সুরতহাল, পোস্টমর্টেম,…
একটি মিউজিক ভিডিও থেকে শুরু। সেখান থেকে পরিচয়, ভালো লাগা, প্রেম—এরপর বিয়ে। দেখতে দেখতে কেটে গেছে প্রায় এক দশক। কিন্তু দীর্ঘ এই পথচলার পর সেই সম্পর্কই এখন নতুন মোড় নিয়েছে। আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টের মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান দুজন। তাদের বক্তব্যে স্পষ্ট, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘ সময় ভেবে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ‘জাদুকর’ থেকেই শুরু প্রীতম ও শেহতাজের সম্পর্কের শুরু ২০১৭ সালে। প্রীতমের জনপ্রিয় গান ‘জাদুকর’-এর মিউজিক…
রাজধানীর বংশাল থানা এলাকায় নিশা রানী (২৮) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন মিনাক্ষী রানী (৩০) ও বিকি বাবু ওরফে শ্রী বিকি হেলা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বংশাল থানাধীন সিটি কলোনিতে মিনাক্ষী রানীর বাসায় নিশা নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর রাত ১টা ২৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। নিশা রানীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় বংশাল থানায় মামলা করা হয়।…
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার (৫ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এর আগে গত ৩০ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে তিনটি অভিযোগে ১০ বছর করে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তবে আদালত নির্দেশ দেন, তিনটি সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে কার্যত তাঁকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে। সাজা অপর্যাপ্ত দাবি প্রসিকিউশনের ট্রাইব্যুনালের দেওয়া সাজা অপর্যাপ্ত উল্লেখ করে সোমবার আপিল…
রাজধানীর দিয়াবাড়ি ঘাট এলাকা থেকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) আরঅ্যান্ডডি শাখার একটি দল। গ্রেপ্তার ব্যক্তির নাম রিয়াদ হাসান সুমিত (২৮)। সোমবার (৫ অক্টোবর) দারুস সালাম থানার অধীন দিয়াবাড়ি ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সুমিতের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। এ ছাড়া বরিশালের গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। যেভাবে গ্রেপ্তার সিটিটিসি সূত্র জানায়, কদমতলী থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সুমিতকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়। জিডি নম্বর ২৯৬, যা…
News
Contact
- 23/2, SEL HUQ পার্ক, Level - 04, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ
- 01999450661
- info@doinikreport.com
দৈনিক রিপোর্ট থেকে সর্বশেষ খবর ও বিশেষ প্রতিবেদন সরাসরি আপনার ইমেইলে পান।
