Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাট গোবিন্দপুর পশ্চিমপাড়া হরিমন্দির প্রাঙ্গণে আয়োজিত শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, তাঁর কাছে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু ও খ্রিস্টানসহ প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। এই অধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়নে তিনি কাজ করে যাবেন। শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, কলমাকান্দা-দুর্গাপুর…

Read More

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা এবং গবেষণার সুযোগ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তাঁরা। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব প্রস্তাব ও সুপারিশ উঠে আসে। বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অ্যাডভান্সিং ক্যানসার এডুকেশন, রিসার্চ অ্যান্ড কেয়ার: বিএমইউ’স ভিশন অ্যান্ড লিডারশিপ’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ক্যানসার শিক্ষা, গবেষণা…

Read More

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ধানমণ্ডিতে সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের দেশ। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার সমুন্নত রাখা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়…

Read More

বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতের বাজেট থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া গেলে হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি এবং মৃত্যুহার কমানো সম্ভব। রোববার (১৮ অক্টোবর) রাজধানীর বিএমএ ভবনে ‘বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়’ শীর্ষক সাংবাদিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে। এতে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি…

Read More

জাতীয় ডেস্ক মাদকবিরোধী সশস্ত্র অভিযান চালিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসাইন। এ বিতর্কের জেরে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন খবর প্রকাশ করেছে ফেস দ্য পিপল। প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসাইনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে সরকারের একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে। তবে প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত সরকারের কোনো কর্মকর্তার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: ফেস দ্য পিপল দ্রষ্টব্য: পদত্যাগের নির্দেশের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তথ্যটি সূত্রের বরাত দিয়ে প্রকাশ…

Read More

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪৮ জনে দাঁড়িয়েছে। রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১২ হাজার ৪০০ জন। ঢাকায় পাঁচজনের মৃত্যু গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজন, ঢাকা…

Read More

দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিয়ে ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করা সম্ভব হলে প্রতিটি নাগরিকের স্বার্থও সুরক্ষিত হবে। গত শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তরুণদের লক্ষ্য হওয়া উচিত ‘সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ’। এ লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকে এগিয়ে আসতে হবে এবং দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেদের মেধা, সাহস ও শক্তিকে কাজে লাগাতে…

Read More

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষক রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা মামলার এক আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিন পাওয়া আসামির নাম মো. রাকিব হোসেন (২৪)। রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন আসামিপক্ষের আইনজীবী জানান, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত রাকিব হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের জন্য পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে শিগগিরই…

Read More

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত ৫১ সেকেন্ডের এই ভিডিওতে তাঁকে দেখা গেছে দেবী দুর্গার সাজে। ভিডিওটির সঙ্গে শুভ শক্তির জয় কামনা করে বার্তাও দিয়েছেন অভিনেত্রী। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করেন পরীমনি। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ শক্তির জয় হোক…’। দেবী দুর্গার সাজে পরীমনি ভিডিওতে লাল পাড়ের সাদা শাড়ি, মাথায় মুকুট, গলায় ফুলের মালা ও ভারী গয়নায় সেজেছেন পরীমনি। হাতে পদ্মফুল নিয়ে তাঁর এই সাজে ফুটে উঠেছে শারদীয় দুর্গোৎসবের আবহ। ভিডিওটি প্রকাশের পর অভিনেত্রীর ভক্ত ও অনুসারীরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাঁর…

Read More

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী, একজন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার (১৭ অক্টোবর) সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তাদের স্বাক্ষরে এসব নোটিশ জারি করা হয়। আগামী সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় সংশ্লিষ্টদের আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা শোকজ নোটিশ পেয়েছেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নোটিশ পাওয়া চারজন হলেন— ১. বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমীন। ২. ১১ দলীয় ঐক্যজোট ও জামায়াতে ইসলামী মনোনীত…

Read More