Author: Doinik Report

Doinik Report

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

ভারতের অরুণাচল প্রদেশে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যটিতে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে ভারত সরকার। বড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতা করে বিক্ষোভ ও সহিংসতার ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিয়াং উপত্যকায় প্রস্তাবিত ১১ হাজার ২০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে আপার সুবানসিরি জেলাতেও আরেকটি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। সিয়াং উপত্যকায় নিরাপত্তা জোরদার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবি মুম্বাই থেকে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) দুটি কোম্পানিকে পাসিঘাটে পাঠানো হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর পরিবহন বিমানে করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের…

Read More

পুলিশপ্রধানের ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। সেসব আইন যথাযথভাবে প্রয়োগ না করে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো বক্তব্য দেওয়া দায়িত্বশীল আচরণ নয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, সরকারকে বিতর্কিত করার উদ্দেশ্যে পুলিশপ্রধান এমন বক্তব্য দিয়েছেন কি না। তার মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ার…

Read More

ভারতের রাজধানী দিল্লিতে আগামী ১ নভেম্বর বিশাল সমাবেশ করার পরিকল্পনা করছে কংগ্রেস। দলটির এ কর্মসূচি ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, সমাবেশে ১০ লাখ মানুষের জমায়েত হলে পুরোনো দিল্লিসহ রাজধানীর অন্তত ২১টি বড় পাইকারি ও খুচরা বাজারে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হতে পারে। ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই) সমাবেশের তারিখ পরিবর্তন অথবা বাণিজ্যিক এলাকাগুলো থেকে দূরে অন্য কোনো স্থানে আয়োজনের দাবি জানিয়েছে। সংগঠনটির মতে, উৎসবের মৌসুমে বিপুল মানুষের সমাগম, যানজট ও সড়কে চলাচল নিয়ন্ত্রণের কারণে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে যেতে পারে। সমাবেশের তারিখ পরিবর্তনের দাবি সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে এ বিষয়ে চিঠি দিয়েছেন।…

Read More

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মবের মুখোমুখি হতে হবে না, বরং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে থাকা মামলার ক্ষেত্রে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দেশে ফিরলে আইনি প্রক্রিয়ায় বিচার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো মবের মুখোমুখি হতে হবে…

Read More

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, আলোচনা সভা ও র‌্যালি। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের…

Read More

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে হাইকোর্টের কাছে আরও সময় চেয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স। তদন্তে পাওয়া তথ্য যাচাই-বাছাই ও বিশ্লেষণের কাজ চলমান থাকায় নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তদন্ত দল। মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলাটির তদন্তসংক্রান্ত বিষয়ে হাইকোর্টে আদেশ দেওয়ার কথা রয়েছে। এর আগে টাস্কফোর্সের পক্ষ থেকে প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয়। সর্বশেষ অগ্রগতি প্রতিবেদনেও তদন্তের তথ্য যাচাইয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। র‌্যাবকে সরিয়ে গঠন করা হয় টাস্কফোর্স এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র‌্যাবকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স…

Read More

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে কৌশলগত অংশীদারত্ব জোরদারের ঘোষণা দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি। বাণিজ্য, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, গভীর সমুদ্রবন্দর ও বৈদেশিক বিনিয়োগসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় কানতেইতে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা এসব কথা বলেন। বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে দুই দেশের অঙ্গীকার যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক…

Read More

পিরোজপুরে মানিক পশারীকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে নতুন বক্তব্য দিয়েছেন তার ছোটভাই চান মিয়া পশারী। তার দাবি, দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে কথা বলার কারণে মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি। পাশাপাশি মানিক পশারীর বিরুদ্ধে অর্থের প্রলোভনে সাঈদীর বিরুদ্ধে মামলা ও সাক্ষ্য দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (২৬ অক্টোবর) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নিজের বক্তব্য তুলে ধরেন চান মিয়া। তিনি নিজেও মুক্তিযোদ্ধা বলে দাবি করেন। তার ভাষ্য, মুক্তিযুদ্ধের সময় তারা ছোট ছিলেন এবং নিরাপত্তার জন্য জঙ্গলে পালিয়ে ছিলেন। চান মিয়ার অভিযোগ, তার বড়ভাই মানিক পশারী মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করেননি। এর কারণ…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মডেল বিয়াত্রিস কিউল। তার দাবি, ১৯৯৩ সালে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাকে ধর্ষণ করেছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশিত এক প্রতিবেদনে এ অভিযোগের বিস্তারিত উঠে এসেছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউস। প্লাজা হোটেলে ঘটনার অভিযোগ প্রতিবেদন অনুযায়ী, ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের একটি সুন্দরী প্রতিযোগিতার সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় বিয়াত্রিস কিউলের। সে সময় তার বয়স ছিল ২৪ বছর। কিউলের অভিযোগ, ট্রাম্প তাকে যুক্তরাষ্ট্রের ভিসা পেতে এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। পরে প্লাজা হোটেলের একটি কক্ষে ট্রাম্প তার ওপর…

Read More

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে অর্থনৈতিক সহযোগিতা ও অভিন্ন সমৃদ্ধির নতুন সুযোগ তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরের আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশ-জাপান সম্পর্ক গড়ে উঠেছে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির পরবর্তী ধাপেও জাপানকে পাশে চায় সরকার। দুই দেশের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই এখন লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে জাপানের বিশেষ…

Read More