রাজধানীর মহাখালী টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দুটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

