নিজস্ব প্রতিবেদক
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার সকালে তিনি সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘The Chief of Army Symposium and Land Forces International Defence Exposition 2026’-এ অংশ নেবেন সেনাপ্রধান। এ ছাড়া তিনি মেলবোর্নে অবস্থিত Deakin University পরিদর্শন করবেন।
অস্ট্রেলিয়া সফর শেষে তিনি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ অংশগ্রহণ করবেন।
নয় দিনের সফরে জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।
সেনাপ্রধানের এই সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

