নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল হোসেন সরকারকে ব্রাহ্মণবাড়িয়ায়, মেহেদী হাসানকে সাতক্ষীরায়, মো. রবিউল ইসলামকে গোপালগঞ্জে এবং মাহিন ফরাজীকে বরিশালের গৌরনদী সার্কেলে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাজীপুরের কালীগঞ্জ সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামানকে কিশোরগঞ্জের কটিয়াদী সার্কেলে এবং কটিয়াদী সার্কেলের এএসপি মো. তোফাজ্জল হোসেনকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এএসপি তানজিনা চৌধুরীকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), র্যাবের এএসপি এস এম আরিফ রাইয়ানকে চট্টগ্রামের পটিয়া সার্কেলে, গাইবান্ধা বি সার্কেলের এএসপি শেখ মুত্তাজুল ইসলামকে গাজীপুরের কালীগঞ্জ সার্কেলে এবং বরিশাল গৌরনদী সার্কেলের এএসপি আবু ছালেহ মো. আনসার উদ্দীনকে বরিশাল মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
১৯ সেপ্টেম্বরের মধ্যে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

