জয়পুরহাটের পাঁচবিবিতে যৌথ অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মূর্তিটির জব্দমূল্য ৮৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (২৮ অক্টোবর) রাতে পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকা ঘাট এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। পাঁচবিবি থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও জয়পুরহাট ২০ বিজিবির সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
পাহাড়পুর জাদুঘরে জমা দেওয়া হয়েছে মূর্তি
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধার করা বিষ্ণুমূর্তিটির ওজন ৮৫ কেজি। এর জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ টাকা।
উদ্ধারের পর মূর্তিটি নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারসংলগ্ন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘরে জমা দেওয়া হয়েছে।
এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি সাধারণ মামলা করা হয়েছে। তবে মূর্তিটি কীভাবে সেখানে এসেছে বা এর সঙ্গে কারা জড়িত।

