ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবাইল শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে মেট্রো গার্মেন্টসসহ আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ কর্মসূচি সাইনবোর্ড পর্যন্ত বিস্তৃত করেন। পরে লিংক রোডের বিভিন্ন স্থানে পৃথক দলে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন তাঁরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না শ্রমিকরা

বিক্ষোভরত শ্রমিকরা জানান, তাঁদের প্রধান দাবি ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। এ ছাড়া অন্যান্য দাবিও রয়েছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁরা সড়ক থেকে সরে যাবেন না বলে জানিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version