স্পোর্টস ডেস্ক | ১০ নভেম্বর ২০২৬

২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। ইউরোপের অনূর্ধ্ব-২১ পর্যায়ের সেরা ফুটবলারের স্বীকৃতি অর্জনের পথে আর্জেন্টিনার দুই প্রতিভাবান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলেছেন তিনি।

ইউরোপের ৩০ জন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকের ভোটে এবারের বিজয়ী নির্বাচিত হন কুবারসি। প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে ভোটাভুটিতে শীর্ষস্থান দখল করেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার।

ডিফেন্ডার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জয়ের ক্ষেত্রে কুবারসির আগে সর্বশেষ এই কৃতিত্ব অর্জন করেছিলেন নেদারল্যান্ডসের ম্যাথিয়াস ডি লিট। ২০১৮ সালে তিনি পুরস্কারটি জিতেছিলেন।

কুবারসির এই অর্জনের মধ্য দিয়ে তরুণ ফুটবলারদের মধ্যে বার্সেলোনার আধিপত্য আরও একবার প্রতিষ্ঠিত হলো। ২০২১ সাল থেকে ক্লাবটির হয়ে পেদ্রি, গাভি ও লামিন ইয়ামাল গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন পাউ কুবারসি।

এই জয়ের মাধ্যমে স্পেনের ষষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জয়ের কীর্তি গড়লেন তিনি। তরুণ বয়সেই বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন এই ডিফেন্ডার।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version