নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা দেশব্যাপী ধর্মঘট কর্মসূচি নিয়ে গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে তাঁর এ মন্তব্য সামনে আসে।

ধর্মঘটের প্রতিবাদে গুলশানে বিএনপির অবস্থান

এদিকে ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশান-২ গোলচত্বর এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে গুলশান-২ গোলচত্বরের ক্রাউন প্লাজা হোটেল-সংলগ্ন ফাঁকা জায়গায় অবস্থান কর্মসূচি পালন করেন গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা।

গুলশান থানা বিএনপির আহ্বায়ক এসএ মামুনের নেতৃত্বে এ কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ। এ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version