সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি চিঠি সৌদি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশটির বাদশাহ, রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানান। একই সঙ্গে মুসলিম বিশ্বের কাছে সৌদি আরবের ধর্মীয় গুরুত্ব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবা ও ব্যবস্থাপনায় দেশটির ভূমিকার কথা চিঠিতে উল্লেখ করেন।

চিঠিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মুসলমানদের হজ ও ওমরাহ পালনে সৌদি আরবের সহযোগিতা ও সেবার প্রশংসা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের পারস্পরিক যোগাযোগের ওপরও প্রতিষ্ঠিত বলে উল্লেখ করা হয়।

সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশিকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ মানবিক সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version