সৌদি আরবের সঙ্গে ইরানের কোনো যুদ্ধ চলছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সামা টিভিকে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, হুথিদের নিজস্ব কিছু বিষয় রয়েছে এবং ইরানের সঙ্গে সৌদি আরবের সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সব দেশের একসঙ্গে কাজ করা উচিত। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সংঘাত এড়িয়ে সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিষয়ে প্রশ্ন করা হলে পেজেশকিয়ান দাবি করেন, তিনি জীবিত আছেন এবং আগের মতোই দেশের রাজনৈতিক ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন।

এদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপেরও সমালোচনা করেন পেজেশকিয়ান। সামরিক সংঘাতের নামে সাধারণ মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। দেশটি কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না বলেও তিনি মন্তব্য করেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version