নিজস্ব প্রতিবেদক

সরকারি সেবা ও প্রশাসনে দুর্নীতি নিয়ন্ত্রণে দেশের সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম সচিব সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া সভা শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। এতে অন্তত ৬১ জন সচিব অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সভা সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সব মন্ত্রণালয় ও বিভাগে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের প্রস্তাব দেন। মন্ত্রিপরিষদ সচিব প্রস্তাবটি গ্রহণ করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে দুদককে নির্দেশ দেন।

দুদক সূত্র জানিয়েছে, সংস্থাটি শিগগিরই এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠাবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেবে।

প্রস্তাবিত কমিটিগুলো গঠিত হলে সরকারি দপ্তরগুলোতে দুর্নীতি প্রতিরোধ, অনিয়ম শনাক্তকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি বাড়ানোর ক্ষেত্রে এগুলো ভূমিকা রাখতে পারে। তবে কমিটিগুলোর কাঠামো, সদস্য নির্বাচন ও কার্যক্রমের বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version