রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগ এ তথ্য জানায়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৬৭ জন রয়েছেন। এ ছাড়া তেজগাঁও বিভাগে ৯৬, উত্তরা বিভাগে ৪২, ওয়ারী বিভাগে ৫০, মতিঝিল বিভাগে ৩৫, লালবাগ বিভাগে ৩৫, রমনা বিভাগে ৩৩, গুলশান বিভাগে ২৪ এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭ হাজার ২১৬ পিস ইয়াবা, ১০টি মোবাইল ফোন ও ১৩ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় দুজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব গ্রেপ্তার ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version