রাজধানীর মিরপুরে ম্যানহোলে নেমে কাজ করার সময় গাড়িচাপায় ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মিরপুর-১০ নম্বর এলাকার সেনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম (৪৭) প্রায় ২৫ বছর ধরে ঢাকা ওয়াসায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে। মিরপুরের সেনপাড়া পানির পাম্প এলাকায় কর্মরত ছিলেন তিনি।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৬টার দিকে সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে ভেতরে নেমে কাজ করছিলেন শামীম। একপর্যায়ে ম্যানহোল থেকে মাথা তুললে একটি গাড়ি তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। কোন গাড়ির চাপায় শামীমের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করছে। ফুটেজের মাধ্যমে গাড়ি ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। শনাক্ত হওয়ার পর দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version