জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে এ সাক্ষাৎ হয়।

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ডা. জুবাইদা রহমান ‘Fostering the Future Together’ উদ্যোগের অনুষ্ঠানে অংশ নেন। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ‘Fostering the Future Together’ উদ্যোগের লক্ষ্য হলো শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুত করা। ২২ সেপ্টেম্বরের অনুষ্ঠানে উদ্যোগটিতে অংশ নেওয়া দেশের সংখ্যা ৫৭-তে উন্নীত হওয়ার কথা জানানো হয়।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পায়। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের জন্য আরও সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়।

এর আগে ২০২৬ সালের মার্চে ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘Fostering the Future Together’ বৈশ্বিক সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ওই সম্মেলনে শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির নিরাপদ ব্যবহারে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন তিনি।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version