চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ের পদচারী-সেতুতে দোকান বসায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সেতুতে ওঠানামার সিঁড়ি, সিঁড়ির আশপাশ এবং সেতুর ওপর চলাচলের জায়গাজুড়েই বিভিন্ন পণ্যের দোকান বসেছে।

সেতুর ওপর দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলের জায়গা সংকুচিত হয়ে গেছে। ফলে সরু পথ দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

শুধু সেতুর ওপর নয়, সিঁড়ির গোড়াতেও রয়েছে একাধিক দোকান। এ ছাড়া সেতুর নিচের ফুটপাতেও সারি সারি দোকান বসেছে। এতে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যস্ত মুরাদপুর মোড়ে বাড়ছে জনদুর্ভোগ।

স্থানীয়দের ভাষ্য, পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য নির্মিত পদচারী-সেতুতে এভাবে দোকান বসায় সেতুটির মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছে। পথচারীদের নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সেতু ও এর আশপাশের অবৈধ দোকান উচ্ছেদের দাবি জানিয়েছেন তারা।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version