নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মিরপুরে অটোরিকশায় এক কিশোরকে জিম্মি করে রাখার অভিযোগে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এ সময় অর্ক নামে ওই কিশোরকে উদ্ধার করা হয়েছে। তবে রাব্বির সঙ্গে থাকা আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবী থানার মিরপুর বাংলা স্কুল এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশ সদস্য রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে কাছে গিয়ে অটোরিকশার ভেতর থেকে কিশোরের চিৎকার শুনতে পান। এ সময় অর্ক পুলিশ সদস্যের কাছে সাহায্য চান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিষয়টি বুঝতে পেরে ওই ট্রাফিক পুলিশ সদস্য দ্রুত অটোরিকশার কাছে গিয়ে রাব্বিকে আটক করেন এবং কিশোরটিকে উদ্ধার করেন। এ সময় রাব্বির সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায়।

আটক রাব্বিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক তিনজনকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version