মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন
সভাপতি ইমামুল ইসলাম সিকদার রনি, সাধারণ সম্পাদক মামুন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’-এর ২০২৬–২০২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
গত ২৫ অক্টোবর ২০২৬, রোববার, ঢাকার সাভারের গেন্ডায় বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্নস (BYFC)-এ অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) দ্বিবার্ষিক কার্যক্রম পর্যালোচনা শেষে নতুন এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব ইমামুল ইসলাম সিকদার রনি (ঢাকা) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব মামুন (ঢাকা)।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা
সভাপতি: জনাব ইমামুল ইসলাম সিকদার রনি — ঢাকা
সাধারণ সম্পাদক: জনাব মামুন — ঢাকা
সহ-সভাপতি: জনাব তুহিন — বগুড়া
যুগ্ম সাধারণ সম্পাদক: জনাব ইয়াকুব — কেরানীগঞ্জ
অর্থ সম্পাদক: জনাব দীপু মনিক — ঢাকা
সাংগঠনিক সম্পাদক: জনাব মাসুম — রংপুর
দপ্তর ও প্রচার সম্পাদক: জনাব খোকন শেখ — গাজীপুর
নির্বাহী সদস্য: জনাব রাশেদুজ্জামান রনি — ঢাকা
নির্বাহী সদস্য: জনাব সিরাজ — কেরানীগঞ্জ
বিভাগীয় সম্পাদকবৃন্দ
ঢাকা বিভাগ: জনাব রুমন — ঢাকা
ময়মনসিংহ বিভাগ: জনাব মনি — ময়মনসিংহ
বরিশাল বিভাগ: জনাব সুমন — বরিশাল
রাজশাহী বিভাগ: জনাব শাহীন — রাজশাহী
রংপুর বিভাগ: জনাব মাসুম — রংপুর
উপদেষ্টামণ্ডলী
নেটওয়ার্ক ‘সংযোগ’-এর উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক সভাপতি ও BYFC-এর কান্ট্রি ডিরেক্টর জনাব ড. পিটার হালদার, সাবেক সভাপতি ও আহ্ছানিয়া মিশন-এর হেলথ ডিরেক্টর জনাব ইকবাল মাসুদ এবং জনাব খোকন ।
‘সংযোগ’-এর পথচলা
মাদকনির্ভরশীল রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে নিয়োজিত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর গুণগত মানোন্নয়ন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ২০১৫ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
নতুন কার্যনির্বাহী পরিষদের মাধ্যমে মাদকাসক্তি চিকিৎসা, পুনর্বাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং মাদকবিরোধী কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‘সংযোগ’ পরিবারের নতুন কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Trending
- অক্টোবরে হুথিদের বিরুদ্ধে ৪০ হাজারের বেশি অভিযান, ২০ হাজার হতাহত হওয়ার দাবি ইয়েমেনের
- খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- পদত্যাগের দাবিতে ৭ ঘণ্টা অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ
- চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলে অবদান এমবাপ্পের, মেসির চেয়ে এক ম্যাচ বেশি
- ইরানের তেল ও বিমান খাতে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা
- পুলিশ পরিদর্শক থেকে এএসপি পদে পদোন্নতি পেলেন ৬৭ কর্মকর্তা
- সিলেট টেস্টের প্রথম দিনে ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২৩৫ রান
- স্কুলশিক্ষার্থীদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে গুগলের এআই টুল
