ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতা ও প্রতিনিধিদের জন্য শুধু নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। দেশটির বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের পাশাপাশি আন্তর্জাতিক কিছু পদও রাখা হয়েছিল মেনুতে। তবে কোনো আমিষ খাবার পরিবেশন করা হয়নি।

সম্মেলনের প্রথম দিনের মেনুতে ছিল পনির, কিডনি বিনস, ডাল, আলু ও পালং শাকের বিভিন্ন পদ। ভারতীয় খাবারের পাশাপাশি আন্তর্জাতিক স্বাদের কিছু নিরামিষ পদও পরিবেশন করা হয়।

আন্তর্জাতিক মেনুতে ছিল পেন্নে আল পোমোদোরো, পার্ল মিলেট, হ্যারিকট বিনস ও সাইট্রাস-পার্সলে ড্রেসিং দেওয়া ঝলসানো লঙ্কা। এ ছাড়া বেকড সবজি ও গ্রাটাঁর মতো পদও রাখা হয়।

খাবারের সঙ্গে পাঁপড় ও সালাদের মতো হালকা ও পরিচিত সাইড ডিশও পরিবেশন করা হয়।

ব্রিকস সম্মেলন শুরুর পর প্রথম দিনের এই বিশেষ মেনু পরিবেশন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের ঠিক আগেও এই নিরামিষ ভোজের আয়োজন ছিল।

ব্রিকস সম্মেলনে ভারতীয় সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্য তুলে ধরার অংশ হিসেবেই এমন মেনু সাজানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version