বাণিজ্য ডেস্ক

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের আধুনিক ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দিতে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। একই সঙ্গে ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে একটি ২৪ ঘণ্টা খোলা এটিএম বুথ চালু করেছে ব্যাংকটি।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় বিজিএমইএর কর্মকর্তারা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যক্তিগত ঋণ, ডিপিএস ও এফডিআরসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন।

এ ছাড়া বিজিএমইএ কমপ্লেক্সে স্থাপিত নতুন ২৪/৭ এটিএম বুথ থেকে পোশাকশিল্পের উদ্যোক্তা ও কর্মকর্তারা রিয়েল-টাইম ব্যাংকিং সেবা, নগদ টাকা জমা ও উত্তোলনের সুবিধা নিতে পারবেন।

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. মাহীয়ুল ইসলাম ও শেখ মোহাম্মদ আশফাক, হেড অব ট্রানজেকশন ব্যাংকিং এ কে এম ফয়সাল হালিম এবং বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক খান, সহসভাপতি মিজানুর রহমান, মহাসচিব মো. শহীদুল ইসলাম, অর্থ নিয়ন্ত্রক মো. শামসুল আরেফিন ও প্রধান প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার উপস্থিত ছিলেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version