আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিরল এক সাদা বাজপাখির ছানা নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ১৫ লাখ দিরহামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।

রোববার আবুধাবিতে চলমান আন্তর্জাতিক হান্টিং অ্যান্ড ইকুয়েস্ট্রিয়ান এক্সিবিশন (ADIHEX) ২০২৬-এর নিলামে ছানাটি বিক্রি হয়। এবারের প্রদর্শনীর পঞ্চম ধাপের নিলামে এ বিক্রি নতুন রেকর্ড তৈরি করেছে।

নিলামে বিক্রি হওয়া বাজপাখিটির জাত ‘আল্ট্রা হোয়াইট পিওর গির গারমুশা’। এটি যুক্তরাষ্ট্রের মার্ক মোগলিচ ফার্মে জন্মেছে।

বাজপাখিটির পুরো শরীর সাদা পালকে ঢাকা। ওজন প্রায় ১ কেজি এবং ডানা মেললে দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ১৬ দশমিক ৫ ইঞ্চি। এর বিরল রং ও আকর্ষণীয় শারীরিক গঠনের কারণে নিলামে অংশ নেওয়া সংগ্রাহক ও পাখিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

আবুধাবি ন্যাশনাল এক্সিবিশনস কোম্পানির (ADNEC) ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ প্রধান নির্বাহী হুমাইদ মাত্তার আল ধাহেরি বলেন, এই রেকর্ডমূল্য আন্তর্জাতিক বাজারে ADIHEX-এর নিলামের গুরুত্ব বাড়ার প্রমাণ। একই সঙ্গে এটি আবুধাবিকে বাজপাখি পালনের বৈশ্বিক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করছে।

সংযুক্ত আরব আমিরাতে বাজপাখি পালন ও শিকার দেশটির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মরুভূমির এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে প্রতিবছর এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version