নিজস্ব প্রতিবেদক
ঢাকা
বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগ দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ট্যাক্সি। এ জন্য শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) প্রাঙ্গণে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়েছে।
সাক্ষাৎকারে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক আগ্রহী প্রার্থী সেখানে উপস্থিত হয়েছেন। দুবাই ট্যাক্সির প্রতিনিধি দল প্রার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা, যোগাযোগের সক্ষমতাসহ বিভিন্ন বিষয় যাচাই করছে।
দুবাইয়ের শ্রমবাজার দীর্ঘদিন ধরে বাংলাদেশিদের জন্য সীমিত থাকলেও সরকারি প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও দেখা গেছে। নির্বাচিত প্রার্থীরা দুবাইয়ে ট্যাক্সিচালক হিসেবে কাজের সুযোগ পাবেন।
